,

প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন সৌদি নারীরা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রক্ষণশীল সৌদি আরবের ইতিহাসে প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন  দেশটির নারীরা। পৌর নির্বাচন উপলক্ষে আজ শনিবার এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
 
নারীদের ভোটে অংশগ্রহণের সুযোগ দিয়ে ২০১১ সালে প্রাক্তন সৌদি বাদশাহ আবদুল্লাহ ডিক্রি জারি করেছিলেন। ওই সময় কোনো নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি সৌদি নারীরা। মৃত্যুর আগে বাদশাহ আবদুল্লাহ দেশটির সর্বোচ্চ উপদেষ্টা পরিষদ শুরা কাউন্সিলে ৩০ জন নারীকে নিয়োগও দিয়েছিলেন।
 
এবারের পৌর নির্বাচনেই প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন সৌদি নারীরা। কর্মকর্তারা জানিয়েছেন, ভোটার হিসেবে মোট ১ লাখ ৩০ হাজার নারী তাদের নাম নিবন্ধন করেছেন। তবে পুরুষদের তুলনায় এ সংখ্যা অনেক কম। দেশটিতে পুরুষ ভোটার রয়েছে ১৩ লাখ ৫০ হাজার।
 
নির্বাচনে নারীরা কেবল ভোটারই হননি বরং প্রার্থী হওয়ারও সুযোগ পেয়েছেন। এবারের নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা ৯৭৮ জন। তবে পুরুষ প্রার্থীর সংখ্যা ৫ হাজার ৯৩৮ জন। নির্বাচনী প্রচার চলাকালে নারী প্রার্থীদের একটি পার্টিশনের আড়ালে দাঁড়িয়ে ভোটারদের সঙ্গে কথা বলতে হয়েছে। শনিবার বিকেলে ভোট গ্রহণ শেষে রাতেই ফলাফল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ