,

অবশেষে জলবায়ু চুক্তির খসড়া চূড়ান্ত

news-image

অনলাইন ডেস্ক : প্রায় দুই সপ্তাহ আলোচনার পর অবশেষে চূড়ান্ত হয়েছে বিশ্ব জলবায়ু চুক্তির খসড়া। আজ শনিবার গ্রিনিচ মান সময় সকাল সাড়ে ১০টার দিকে প্যারিসে চলমান জলবায়ু সম্মেলনে এই খসড়া চূড়ান্ত হয়।


ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরা ফ্যাবিয়াসের দপ্তরের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে,  জলবায়ু সম্মেলনে বিভিন্ন দেশ থেকে অংশ নেওয়া প্রতিনিধিদের সামনে জলবায়ু চুক্তির খসড়া তুলে ধরা হয়।


প্যারিসে সম্মেলন শেষ হওয়ার আগে এই চুক্তির খসড়া তৈরিতে রাতভর কাজ করেন সেখানে উপস্থিত বিভিন্ন দেশের প্রতিনিধিরা।


উন্নয়নশীল দেশগুলোর দাবি, চুক্তিতে যেসব প্রস্তাব করা হচ্ছে তাতে ধনী দেশগুলো জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ক্ষেত্রে নিজেদের দায়ভার এড়িয়ে যেতে সক্ষম হবে। কিন্তু তার ফল ভুগতে হবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকেই। এর বাইরে জলবায়ু সম্মেলন থেকে জীবাশ্ম জ্বালানি বন্ধের ব্যাপারেও একটি পরিষ্কার সংকেত পেতে চায় কয়েকটি দেশ। তাদের দাবি, খসড়া চুক্তিতে যদি বিষয়টি না থাকে, তাহলে শেষ বিচারে এটি ব্যর্থ হবে। তবে এখন পর্যন্ত চুক্তির খসড়ার বিস্তারিত বিষয় সম্পর্কে কিছু জানা যায়নি।


গত ৩০ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হয় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ২১তম আন্তর্জাতিক সম্মেলন  ‘কনফারেন্স অব পার্টিস ২১ (সিওপি২১)’।মোট ১৯০টি দেশের প্রতিনিধিরা এই ২১তম সিওপিতে অংশ নেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা