,

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

news-image

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। ঘন কুয়াশার কারণে গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, চলাচল বন্ধ হওয়ায় যাত্রী ও যানবাহনবোঝাই ছোট-বড় পাঁচটি ফেরি মাঝ নদীতে নোঙর করে আছে। এরই মধ্যে ফেরি পারের অপেক্ষোয় উভয় পারের ঘাট এলাকায় আটকে পড়েছে পাঁচ শতাধিক বাস-ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন। আর সময় বাড়ার সঙ্গে সঙ্গে উভয় পারের ঘাট এলাকায় ফেরি পারের জন্য আসা যানবাহনের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। এতে দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রীসহ যানবাহন শ্রমিকরা।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকে পদ্মা অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। রাত সাড়ে ১০টার দিকে এ নৌপথ কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় পারাপার করতে গিয়ে যাত্রী ও যানবাহন বোঝাই রো রো (বড়) এনায়েতপুরী, মওলা, ইউটিলিটি (মাঝারি) বনলতা এবং কে-টাইপ (ছোট) কুমারী ও শাপলা ফেরি কুয়াশায় দিক হারিয়ে মাঝ নদীতে নোঙর করে। এ কারণে দুর্ঘটনা এড়াতে নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

মহিউদ্দিন রাসেল আরো বলেন, দৌলতদিয়া ঘাটে আরো চারটি এবং পাটুরিয়া ঘাটে সাতটি ফেরি পন্টুন ও এর পাশে অবস্থান করছে। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চালু করা হবে। তখন অগ্রাধিকারভিত্তিতে আটকে পড়া যানবাহন আগে ফেরি পারের ব্যবস্থা করা হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ