বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন দুই ধারাবাহিকে শখ

news-image

‘এই কূলে আমি আর ওই কূলে তুমি’ এবং ‘মিলার বারান্দা’ নামে নতুন দুটি ধারাবাহিকে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ। ধারাবাহিক দুটি নির্মাণ করছেন আরমান ভাই এবং সিকান্দার বক্স খ্যাত নির্মাতা সাগর জাহান। রাজধানীর উত্তরায় দুটি নাটকের এরই মধ্যে শুটিং শুরু হয়েছে। নির্মাতা নিজেই নাটক দুটির চিত্রনাট্য লিখেছেন বলে জানিয়েছেন। এরই মধ্যে এই কূলে আমি আর ওই কূলে তুমি নাটকে শখের বিপরীতে অভিনয় করেছেন মোশাররফ করিম এবং মিলার বারান্দা নাটকে শখের বিপরীতে কাকে নেয়া হচ্ছে এ বিষয়ে এখনও নিশ্চিত জানা যায়নি। তবে নাটক দুটি অসাধারণ গল্পনির্ভর উল্লেখ করে নির্মাতা সাগর জাহান যুগান্তরকে বলেন, ‘দুটি নাটকেই ভিন্ন ভিন্ন বিনোদন পাবেন দর্শক। এর মধ্যে একটি নাটকে রয়েছে হাসি-কৌতুক এবং বিনোদনে ভরপুর প্যাকেজ এবং মিলার বারান্দা নামের নাটকটি সামাজিক জীবনের কিছু টানাপোড়েন তুলে ধরা হয়েছে; যা দর্শকদের আবেগে কিছুটা হলেও নাড়া দেবে।

 

জীবনকে নিজের মতো করে সাজাব
 

*আপনার সংসারের পুরনো খবর নতুন করে আলোচনায় এলো, এ বিষয়ে আপনার মন্তব্য কী?
**আমি আমার স্বামীর সঙ্গে প্রায় ২ বছর ধরে থাকি না। এ বিষয় সবাই জানেন, কিন্তু কেন জানি হঠাৎ করে সেই পুরনো বিষয়টা নতুন করে প্রচার করা হল। নতুন কোনো কিছু থাকলে বুঝতাম। প্রতিটি মানুষের জীবনে এমন মুহূর্ত আসতেই পারে। আমার জীবনের সেই সময় তো আমি অনেক আগেই পার করেছি। তাই ফেলে আসা অতীত নিয়ে আর কি মন্তব্য করব।
bb
*একটি মাধ্যমে প্রকাশ পেয়েছে, আপনি নাকি নারী নির্যাতন মামলা করেছেন?
**বললাম না, পুরনো বিষয় নিয়ে নতুন কিছুই হয়নি। আর আমি যদি মামলা করতাম, তাহলে অনেক আগেই করতাম। মামলা করতে এত দেরি করব কেন? এ বিষয়টি নিজেই মেনে নিয়েছি। আর প্রকাশিত খবরটি আমার সঙ্গে কথা বলে করা হয়নি। নারী নির্যাতন মামলার তথ্যটি ভিত্তিহীন।
*সংসারের এ ঝামেলা কি কর্মজীবনে কোনো নেতিবাচক প্রভাব ফেলছে?
**কোনো নেতিবাচক প্রভাব পড়ছে না। এ সমস্যার দুই বছরেরও বেশি সময় পার করেছি। গণমাধ্যমকর্মীসহ সবাই আমার পাশে আছে। সবাই আমাকে সহযোগিতা করছেন। আমি আমার কাজ নিয়েই ব্যস্ত আছি। বরং আগের থেকে এখন অনেক ভালো আছি।
*সংসারের এ সমস্যা কি চলবেই, নাকি সমাধান হবে?
**চূড়ান্ত সমাধান আগামী দু-তিন দিনের মধ্যে হয়ে যাবে। এভাবে আর চলতে পারে না। অনেক ধৈর্য ধরে অপেক্ষা করেছি। এখন এ বিষয় নিয়ে আর এগোতে চাই না। নিজের জীবনকে নিজের মতো করে সাজাব।
*অন্যান্য ব্যস্ততা….
**অভিনয় করছি নিয়মিত। নতুন একটি ধারাবাহিক শুরু করব এ মাসেই। পাশাপাশি পুরনো ধারাবাহিক নাটকের কাজ চলছে। বিশেষ দিবসের খণ্ডনাটক ও টেলিফিল্মও করছি।
*বিজ্ঞাপনের খরব কী?
**পুরনো একটি চাটনি, আরএফএল ও লন্ড্রি সাবানের বিজ্ঞাপন প্রচার হচ্ছে। নতুন কোনো বিজ্ঞাপন করা হয়নি। ভালো পণ্যের বিজ্ঞাপন করতে চাই, তাই একটু দেরি হয়।
 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে