,

‘অপহরণের পর মুক্ত’ গাদ্দাফির ছেলে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে হানিবালকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। লেবাননের পুলিশ বলছে, আজ শনিবার দেশটির বালবেক শহরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, লেবাননের টিভিতে প্রচারিত এক ভিডিওতে অপহরণকারী ব্যবসায়ীকে ১৯৭৮ সালে নিখোঁজ লেবাননের শিয়া নেতা মুসা আল সদরের ব্যাপারে তথ্য চাইতে দেখা গেছে। 
পুলিশ বলছে, হানিবালকে বালবেক শহরে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। সেখান থেকে তাঁকে বৈরুতের দিকে পাঠানো হবে।
২০১১ সালে লিবিয়ার নেতা মোয়াম্মার গাদ্দাফির পতনের পর ২০১২ সালে হানিবাল ওমান চলে যান। সেখানে তিনি মা সাফিয়া ও বোন আয়েশার সঙ্গে গৃহবন্দী ছিলেন। তবে ওমান থেকে হানিবাল কীভাবে লেবাননে গেলেন বা সেখানে কতদিন তাঁকে আটকে রাখা হয়, এ ব্যাপারে নিশ্চিত কিছু জানা যায়নি।
১৯৭৮ সালে লেবাননের শিয়া নেতা মুসা আল সদর নিখোঁজ হন। সে সময় তিনি দুজন সঙ্গীকে নিয়ে লিবিয়া সফরে যানন। তাঁর নিখোঁজ হওয়ার ঘটনায় গাদ্দাফি জড়িত বলে অভিযোগ রয়েছে। গাদ্দাফি বরাবর এ অভিযোগ অস্বীকার করেছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ