,

প্রধানমন্ত্রী আসছেন, প্রস্তুত মুন্সীগঞ্জ

news-image

দেশের দক্ষিণ-পশ্চিমবঙ্গের ২৩ জেলার লাখ লাখ মানুষের স্বপ্নের পদ্মা সেতুর মূল অবকাঠামো নির্মাণের কাজ শুরু হচ্ছে। আজ শনিবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া খানবাড়ী এলাকায় এই কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ ছাড়া সকাল ১০টায় পদ্মার অপর প্রান্তে সেতুর জাজিরা পয়েন্টে নদী শাসন কাজেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এসব উদ্বোধন শেষে বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মাওয়া চৌরাস্তাসংলগ্ন খানবাড়ী এলাকায় বিশাল জনসভার মঞ্চ তৈরি করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুরোপুরি প্রস্তুত প্রশাসন। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে ঘিরে গোটা এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ।

এ উপলক্ষে ঢাকা-মাওয়া মহাসড়কের দোগাছি এলাকা থেকে শুরু করে মাওয়া চৌরাস্তা পর্যন্ত দীর্ঘ এলাকা সেজেছে বড় আকারের বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন আর তোরণে। মহাসড়কের পাশে লাগানো হয়েছে বর্ণিল পতাকা। জনসভা মঞ্চের চারদিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবি সংবলিত ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। দক্ষিণ-পশ্চিমবঙ্গের সব মানুষের পাশাপাশি মুন্সীগঞ্জবাসী এখন অপেক্ষা করছে কখন আসবেন প্রধানমন্ত্রী, আর কখন উদ্বোধন করা হবে পদ্মাসেতু বাস্তবায়নের স্বপ্নের আরো একটি ধাপ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ