,

সালমানকে সরিয়ে শীর্ষে শাহরুখ!

news-image

এখনও ক্যামেরার সামনে দাঁ‍ড়াতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য। এখনও নিজের পরিবার এবং ছেলেমেয়েদের সবচেয়ে বেশি ভালবাসেন। তিনিই এখন ভারতের সবচেয়ে বিত্তবান অভিনেতা। ফোর্বস পত্রিকার ২০১৫ সালের তালিকায় সালমান খানকে সরিয়ে তিনিই এখন শীর্ষে। দুইয়ে সালমান, তিনে বিগ বি।

তবে চার বছর আগে ফোর্বস ভারতীয় অভিনেতাদের তালিকা চালু করার পর থেকে এতো বেশি রোজগার আর কেউ করেননি যা শাহরুখ করেছেন। এ বছর তাঁর মোট আয় হয়েছে ২৫৭.৫ কোটি টাকা। তবু নিজেকে তুলনা করেন রবিন শর্মার 'দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফেরারি' উপন্যাসের সেই লোকটির সঙ্গে, যিনি সব ছেড়ে জীবনের অর্থ খুঁজতে বেরিয়েছিলেন। কিং খান অবশ্য তুলনাটা দিয়েছেন অন্যভাবে। তাঁর সব আছে, কিন্তু সব তিনি উপভোগ করতে পারেন না। সময় নেই, সুযোগও কম। রুপালি পর্দায় ঝলমলে দুই যুগ কাটিয়েও এখনও লাজুক কিং খান।

সাংবাদিকদের সামনে শাহরুখ জানান, বাস্তব জীবনে তিনি খুব কম কথা বলেন। খোলামেলাভাবে মিশতেও পারেন না সবার সঙ্গে। এ মাসের শেষেই শাহরুখ-কাজল অভিনীত 'দিলওয়ালে' মুক্তি পেতে চলেছে। সেই দিলওয়ালের বিখ‍্যাত শাহরুখ-কাজল জুটিরও নাকি কথা হয়েছে, দেখা হয়েছে পাঁচ বছর পর। এতোটাই নিজেকে গুটিয়ে রাখেন কিং খান। শাহরুখের মা মাঝে মধ‍্যে তাঁকে অসামাজিক বলে দোষও দিতেন। সবচেয়ে স্বাচ্ছন্দ‍্য এখনও ক‍্যামেরার সামনেই। অভিনয়ের সঙ্গেই সবচেয়ে গভীর প্রণয়।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে