,

যমজ সন্তানের জন্ম দিয়েছেন ইয়াহুর প্রধান নির্বাহী

news-image

ওয়েব জায়ান্ট ইয়াহুর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মারিসা মেয়ার যমজ কন্যাশিশুর জন্ম দিয়েছেন। বিবিসি বলছে, বৃহস্পতিবার সকালে তিনি যমজ দুই সন্তানের জন্ম দেন। নিজের টাম্বলার পৃষ্ঠায় তিনি লিখেছেন, ‘জ্যাক এবং আমি খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের যমজ কন্যাসন্তান জন্ম নিয়েছে।’ আশা করা হচ্ছে তিনি স্বল্প সময়ের জন্য মাতৃত্বকালীন ছুটিতে যাবেন।
 
মেয়ার ও তার স্বামী জাকারি বোগের ম্যাকালিস্টার নামে তিন বছরের এক ছেলে সন্তান রয়েছে। বুধবার ইয়াহুকে দুটি পৃথক কোম্পানিতে বিভক্ত করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়। সিইও মারিসা মেয়ার ঘোষণায় বলেছেন, মূল প্রতিষ্ঠানকে দুই ভাগে বিভক্ত করলে ইয়াহুর ইন্টারনেট ব্যবসার সঠিক মূল্যায়ন নিশ্চিত হবে। কয়েক বছর ধরে প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে ধুঁকছে ইয়াহু। নানা ভাবে চেষ্টার পরও ইয়াহুর ‘পতন’ ঠেকানো যাচ্ছে না। এরই পরিপ্রেক্ষিতে ইয়াহুকে দুটি পৃথক কোম্পানিতে ভাগ করার সিদ্ধান্ত নেয়া হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা