,

সৌদি নারীরা আজ প্রথম ভোট দেবেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে ভোটাধিকার পেলেন সৌদি নারীরা৷ শনিবার প্রথমবারের জন্য ভোট দিতে চলেছেন সেদেশের মহিলারা৷ বলা ভালো আরও একধাপ এগোল তাদের অধিকার আন্দোলন৷ শুধু ভোটদানের অধিকারই নয়, ভোটে লড়ার অনুমতিও পেয়েছেন সৌদি মহিলারা৷

শনিবার সৌদি আরবে পৌর নির্বাচনের ভোটগ্রহণ৷ রক্ষণশীল ইসলামি রাজতন্ত্রে এই একটি মাত্র ক্ষেত্রেই ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনের সু‌যোগ পান সেদেশের মানুষ৷ ২০০৫ সালে প্রথম এই নির্বাচনের অনুমতি দেয় সৌদি রাজ পরিবার৷ তবে এতদিন ভোটাধিকার ছিল না সৌদি মহিলাদের৷ ভোটাধিকার পেতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছিল একাধিক নারী-অধিকার সংগঠন৷ ভোট দেওয়ার পাশাপাশি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকারও পেয়েছেন তারা৷ তবে এক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করেছে রাজপরিবার৷ যেমন পুরুষদের সামনে গিয়ে সরাসরি প্রচার করা যাবে না৷ পুরুষ ভোটারদের সামনে প্রচার করতে হবে পর্দার পিছন থেকে৷ মহিলা প্রার্থীর হয়ে সরাসরি কথা বলবেন তার পরিজনরা৷

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১