,

মার্শ-ভোজেস জুটির বিশ্ব রেকর্ড

news-image

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে চতুর্থ উইকেট জুটিতে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার এডাম ভোজেস ও শন মার্শ। আজ শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোবার্ট টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে চতুর্থ উইকেটে ৪৪৯ রানের জুটি গড়েন ভোজেস ও শন। ফলে ভেঙে যায় শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে ও থিলান সামারাবিরার ৪৩৭ রানের রেকর্ড।

২০০৯ সালে করাচিতে পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম ইনিংসের চতুর্থ উইকেটে জুটি বেঁধে ৪৩৭ রানের রেকর্ড গড়েছিলেন জয়াবর্ধনে ও সামারাবিরা।

হোবার্টে অস্ট্রেলিয়ার ইনিংসে দলীয় ১২১ রানে ওপেনার ডেভিড ওয়ার্নার বিদায় নেয়ার পর চতুর্থ উইকেটে জুটি বাঁধেন ভোজেস ও শন মার্শ। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের উপর আধিপত্য বিস্তার করে খেলেন তারা। এতটাই প্রাধান্য বিস্তার যে, বিশ্ব রেকর্ড গড়ে ফেলেন ভোজেস ও শন মার্শ। ৪৪৯ রানের জুটি গড়েন তারা। ভোজেস ডাবল-সেঞ্চুরি তুলে ২৬৯ রানে অপরাজিত থাকলেও, ১৮২ রানে আউট হন শন মার্শ।

চতুর্থ উইকেট জুটিতে বিশ্ব রেকর্ডের তালিকা (প্রথম পাঁচ) :

ব্যাটসম্যান রান প্রতিপক্ষ ভেন্যু তারিখ

এডাম ভোজেস-শন মার্শ (অস্ট্রেলিয়া) ৪৪৯ ওয়েস্ট ইন্ডিজ হোবার্ট ১০ ডিসেম্বর ২০১৫

মাহেলা জয়াবর্ধনে-সামারাবিরা (শ্রীলঙ্কা) ৪৩৭ পাকিস্তান করাচি ২১ ফেব্রুয়ারি ২০০৯

কলিন কাউড্রে -পিটার মে (ইংল্যান্ড) ৪১১ ওয়েস্ট ইন্ডিজ বার্মিংহাম ৩০ মে ১৯৫৭

স্যার গ্যারি সোবার্স-স্যার ফ্র্যাঙ্ক ওরেল (ওয়েস্ট ইন্ডিজ) ৩৯৯ ইংল্যান্ড ব্রিজটাউন ৬ জানুয়ারী ১৯৬০

স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান-বিল পন্সফোর্ড (অস্ট্রেলিয়া) ৩৮৮ ইংল্যান্ড লিডস ২০ জুলাই ১৯৩৪

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা