,

আফগানিস্তানে স্পেনের দূতাবাসে তালেবান হামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে এবার স্পেনের দূতাবাসে হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা। শুক্রবার সন্ধ্যার পর দূতাবাসের বাইরে গাড়িবোমার বিস্ফোরণ ঘটিয়ে জঙ্গিরা ভেতরে ঢুকে পড়ে। এর পরপর নিরাপত্তারক্ষী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য দূতাবাস ঘিরে ফেললে জঙ্গিদের সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে হতাহতের সঠিক কোনো তথ্য পাওয়া না গেলেও বেশ কয়েকজনকে পাশের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। খবর এএফপি, রয়টার্স ও বিবিসি অনলাইনের।

 
বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, কাবুলে তাদের দূতাবাসে হামলা হয়েছে।
 
গত মঙ্গলবারই কান্দাহার বিমানবন্দরে হামলা চালায় তালেবান জঙ্গিরা। এতে ৫০ জন নিহত হন। এর তিন দিনের মাথায় রাজধানীর কূটনৈতিক এলাকায় এ হামলা চালাল তারা। কাবুলে দূতাবাস আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে স্পেন।
 
শুক্রবার মাদ্রিদে স্প্যানিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, কাবুলে আমাদের দূতাবাস হামলার শিকার হয়েছে। আমরা এখনও বিস্তারিত তথ্য সংগ্রহ করছি।
 
স্প্যানিশ দূতাবাসের একটি সূত্র জানায়, 'কর্মীরা দূতাবাসের বাঙ্কারে অবস্থান করছেন। আফগান নিরাপত্তারক্ষীদের জন্য অপেক্ষা করছেন তারা।'
 
হামলার পরপরই তালেবান এর দায় স্বীকার করে বলেছে, তারা বিদেশি দখলদারদের একটি গেস্ট হাউসে আক্রমণ চালিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যার ব্যস্ত শহরে স্প্যানিশ দূতাবাসের বাইরে একটি গাড়িতে বোমার বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণ পরই দূতাবাসে ব্যাপক বন্দুকযুদ্ধ শুরু হয়। তারা জানিয়েছেন, অ্যাম্বুলেন্সে করে অনেককে হাসপাতালে নিতে দেখা গেছে। তবে হতাহতের সঠিক কোনো তথ্য তাৎক্ষণিক জানাতে পারেনি আফগান কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা