,

পার্ক স্ট্রিট গণধর্ষণ : ১০ বছর জেল তিন জনের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কলকাতার পার্ক স্ট্রিটে তিন বছর আগের এক গণধর্ষণের ঘটনায় তিন দোষীকে দশ বছর করে জেল আর এক লক্ষ টাকা জরিমানার সাজা দেওয়া হয়েছে।
২০১২ সালের ৫ ফেব্রুয়ারী কলকাতার পার্ক স্ট্রীট অঞ্চলের একটি নাইট ক্লাব থেকে বেরুনোর পরে সুজেট জর্ডন নামে ৩৫ বছরের এক মহিলাকে চলন্ত গাড়িতে গণধর্ষণ করা হয়েছিল।পর দিন ভোরে তাকে গাড়ি থেকে ফেলে দেয় দোষীরা।
জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের কারাবাস করতে হবে তিনজনকে।
এই জরিমানার টাকা নির্যাতিতার পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। বুধবার কলকাতার নগর দায়রা আদালত সুমিত বাজাজ, রূমন খান আর নাসির খান – এই তিনজনকে দোষী বলে সাব্যস্ত করা হয়েছিল।
তিন জন গ্রেপ্তার হলেও এখনও মূল অভিযুক্ত কাদের খান ও মুহম্মদ আলি ধরা পড়ে নি। খবর-বিবিসি’র।
অন্যদিকে মেনিঞ্জো-এনসেফেলাইটিস রোগে ভুগে এবছর ১৩ মার্চ হাসপাতালে মৃত্যু হয় নির্যাতিতা সুজেট জর্ডনের।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা