,

বিদ্রোহীরা আজীবন বহিষ্কার হবেন : হানিফ

news-image

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, পৌর নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে মেয়র পদে যারা মনোনয়নপত্র জমা দিয়ে এখন প্রার্থিতা প্রত্যাহার করেননি তাদেরকে দল থেকে আজীবন বহিষ্কার করা হবে। শুক্রবার সন্ধ্যায় তিনি একথা বলেন। 

গত বুধবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দলের কেন্দ্রীয় নেতাদের বৈঠক হয়। ওই বৈঠকের পর বিদ্রোহী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়ার কথা জানানো হয়। আল্টিমেটামের পরে এদের অর্ধেকের বেশি মনোনয়নপত্র প্রত্যাহার করেন নাই বলে পরদিন সংবাদ সম্মেলন করে জানান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। 

মাহবুব- উল-আলম হানিফ বলেন, আজ (শুক্রবার) পর্যন্ত ৬০ শতাংশ বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। যারা আজকের মধ্যে প্রত্যাহার করেনি তাদেরকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।

তিনি আরো বলেন, ১৩ তারিখের পর তাদের প্রথমে কারণ দর্শানোর নোটিশ এবং পরে আজীবন বহিষ্কারের চিঠি দেওয়া হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হবে ১৩ ডিসেম্বর। আগামী ৩০ ডিসেম্বর ২৩৪টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর