,

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের কঠিন পরীক্ষা

news-image

আগামী বছরের মার্চ-এপ্রিলে ষষ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারত। টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় প্রতিযোগিতায় বাংলাদেশকে কঠিন পরীক্ষাই দিতে হবে। সরাসরি মূল পর্বে নয়, আগে বাছাইপর্বে খেলতে হবে সাকিব-মাশরাফিদের।

বাছাইপর্বের ‘এ’ গ্রুপে বাংলাদেশের তিন সঙ্গী নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও ওমান। অন্যদিকে ‘বি’ গ্রুপের চারটি দল জিম্বাবুয়ে, আফগানিস্তান, হংকং ও  স্কটল্যান্ড। দুই গ্রুপ চ্যাম্পিয়ন মূল পর্বে খেলার সুযোগ পাবে। বাছাইপর্বের ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন দল খেলবে মূল পর্বের ‘বি’ গ্রুপে। আর ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মূল পর্বের ‘এ’ গ্রুপে অংশ নেওয়ার সুযোগ পাবে।

বাছাইপর্ব পেরোতে পারলে বাংলাদেশকে খেলতে হবে স্বাগতিক ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে। মূল পর্বের অন্য গ্রুপে আছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

৯ মার্চ বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ১১ মার্চ দ্বিতীয় ম্যাচ খেলবে আয়ারল্যান্ডের সঙ্গে। বাছাইপর্বের শেষ ম্যাচে মাশরাফিদের প্রতিপক্ষ ওমান। ১৩ মার্চ হবে ম্যাচটি। বাংলাদেশের সব ম্যাচই হবে ধর্মশালায়। হিমাচল প্রদেশের এই শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দেড় হাজার মিটার উঁচুতে।

মূল পর্ব শুরু হবে ১৫ মার্চ থেকে। পুরুষ ও নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ চলবে একই সঙ্গে। দুটো ফাইনালও হবে একই দিনে, ৩ এপ্রিল। দুটো ম্যাচেরই ভেন্যু কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেনস।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা