,

আশুগঞ্জে আগুনে দগ্ধ তরুণীর মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বখাটের দেওয়া  আগুনে দগ্ধ রেখা আক্তার(২০) অবশেষে 
শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
জানাযায়, গত ১ ডিসেম্বর মঙ্গলবার সকালে একই এলাকার মো. বাকী মিয়ার ছেলে মো. মেহেদী হাসানের দেওয়া আগুনে পুড়ে যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের মো. মোস্তফা মিয়ার মেয়ে রেখার আক্তার।
পরে তাকে আশুগঞ্জের একটি  ক্লিনিকে পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া  হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেদিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে পাঠানো হয়।
রেখার মা জানান, প্রায় সাত বছর ধরে রেখার সঙ্গে মেহেদী হাসানের প্রেমের সম্পর্ক ছিল তবে বিয়েতে আপত্তি করেন মেহেদী। দুই বছর আগে সে অন্য একটি মেয়েকে ও বিয়ে করেন। কিন্ত এরপরও রেখার পিছু ছাড়েননি তিনি।
এক পর্যায়ে মেহেদীকে বিয়ের জন্য চাপ দেওয়ায় গত ১ ডিসেম্বর বাড়িতে এসে রেখার শরীরে কোরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ পরিবারের সদস্যদের।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, স্বজনদের মাধ্যমে তিনি রেখার মৃত্যুর খবর পেয়েছি। ঘটনার পর থেকে মেহেদী পলাতক। যার কারণে তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে