,

সরাইলে ট্রাক্টরচাপায় শিশু নিহত

news-image

আমিরজাদা : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক্টর চাপায় এক শিশুর নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার শাহবাজপুর পোস্ট অফিসপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মো. তোফায়েল মিয়া (০৫) পোস্ট অফিসপাড়ার মলাই মিয়ার ছেলে। সে শাহ্বাজপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
শাহ্বাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. কামরুল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে সরাইল উপজেলার শাহ্বাজপুর গ্রাম থেকে মাটি নিয়ে একটি ট্রাক্টর ঢাকা-সিলেট মহাসড়কের শাহ্বাজপুর প্রথম গেইট এলাকায় আসছিল। পথিমধ্যে পোস্ট অফিসপাড়ায় রাস্তা পারাপারের সময় তোফায়েল ওই ট্রাক্টরের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরও জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা