বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

২৩৪ রানে পিছিয়ে শ্রীলঙ্কা

news-image

ডানেডিনে প্রথম দিনে রানের ফোয়ারা ছুটিয়েছিল স্বাগতিক নিউজিল্যান্ড। কিন্তু দ্বিতীয় দিনে শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নামার পর রানের গতি কমলো। এমন নয় যে পাল্টে গেছে উইকেট! বিরুদ্ধ কন্ডিশনে লঙ্কানদের রান তুলতে কষ্টই হয়েছে। তবে সফরকারীরা নিশ্চয়ই দিনশেষে খুশি। কারণ, খুব বেশি উইকেট হারাতে হয়নি তাদের।

নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে করা ৪৩১ রানে জবাবে শ্রীলঙ্কা করেছে ৪ উইকেটে ১৯৭ রান। ২৩৪ রানে পিছিয়ে লঙ্কানরা। দিনেশ চান্দিমাল ৮৩ ও কিথুরুয়ান ভিথানাগে ১০ রানে অপরাজিত।

৮ উইকেটে ৪০৯ রানে দিন শুরু হয় কিউইদের। ডগ ব্র্যাসওয়েল ৪৭ রান করে আউট হয়েছেন শেষ ব্যাটসম্যান হিসেবে। ২২ রান তুলতে শেষ ২ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। নুয়ান প্রদিপ ৪ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট সুরঙ্গ লাকমাল ও দুশ্মন্ত চামিরার। সেরা বোলার রঙ্গনা হেরাথ কোনো উইকেট পাননি!

ব্যাট করতে নেমে ২৯ রানে ২ উইকেট হারায় শ্রীলঙ্কা। বিপদের আভাস ছিল। কিন্তু ওপেনার দিমুথ করুনারত্নে ও চার নম্বরে নামা চান্দিমাল প্রতিরোধ গড়েন। দ্বিতীয় সেশনে তারা কোনো উইকেট পড়তে দেননি। ৪৮.৫ ওভারের পার্টনারশিপ তাদের। সেই তুলনায় রান কম। তৃতীয় উইকেটে করেছেন ১২২ রান। সারা দিনে মাত্র ১৭টি চার মেরেছে শ্রীলঙ্কা। প্রথম ২৩ ওভারের মধ্যেই সমান চার মেরেছিল নিউজিল্যান্ড।

৮৪ রান করেছেন করুনারত্নে। তারপর বাঁ হাতি স্পিনার মিচেল স্যান্টনারের বলে উইকেটের পেছনে বিজে ওয়াটলিংয়ের হাতে ধরা পড়েছেন। শেষ সেশনে আরো একটি উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। সেটি অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের (২)।   

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান