,

বিএসএফের গুলিতে নিহত ১

news-image

চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তের ভারতীয় অংশে বিএসএফের গুলিতে রুহুল আমিন (৩২) ওরফে রুহুল মণ্ডল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

শুক্রবার ভোরে ৯১নং আন্তর্জাতিক সীমান্ত পিলারের ভারত অংশে এ ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন দামুড়হুদা উপজেলার সুবলপুর গ্রামের কাশেম মণ্ডলের ছেলে। 

ঘটনার সত্যতা স্বীকার করে চুয়াডাঙ্গা ৬ বিজিবি পরিচালক এসএম মনিরুজ্জামান জানান, বিএসএফের গুলিতে নিহত রুহুল আমিন বাংলাদেশ-ভারত উভয় দেশের নাগরিক (দ্বৈত নাগরিক)। দামুড়হুদা উপজেলার সুবলপুরের পাশাপাশি পশ্চিমবঙ্গের চাঁপড়া থানার লক্ষীপুর গ্রামে রয়েছে তার আর একটি বাড়ি। তিনি ভারতের রেশন কার্ডধারী। 

বিজিবি পরিচালক আরও জানান, রুহুল সীমান্ত এলাকার মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত সন্ত্রাসী। এক বছর আগে ভারতের মালুয়াপাড়া বিএসএফ ক্যাম্প কমান্ডারকে কুপিয়ে বাম হাতের চারটি আঙুল ও ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন করেন। এ ঘটনায় প্রধান অভিযুক্ত এই রুহুল আমিন। ভারতের বাড়িতে তার স্ত্রী ও তিন সন্তান আছে। চুয়াডাঙ্গা জেলার সুবলপুর গ্রামের বিভিন্ন জায়গায় কয়েজন নারী তাকে স্বামী বলে দাবি করেছে বলে জানা যায়। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে