,

‘নারীদের হাতে মরলে জান্নাতে ঠাঁই হবে না’

news-image

পাণ্ডব-কৌরবদের পিতামহ, গঙ্গাপুত্র ভীষ্ম নারীদের সঙ্গে যুদ্ধ করবেন না বলে প্রতিজ্ঞাবদ্ধ থাকায়, তাঁকে পরাস্ত করতে শ্রীকৃষ্ণের পরামর্শে শ্রীখণ্ডিকে খাড়া করেছিলেন পাণ্ড-পুত্ররা। তার সঙ্গে স্বর্গ-নরকে যাওয়ার সম্পর্ক ছিল না। কিন্তু, এ সময়ের আইএস জঙ্গিদের বদ্ধমূল ধারণা, নারীদের হাতে মারা পড়লে স্বর্গেও ঠাঁই হবে না। জাহান্নামই হবে তার জায়গা। সে কারণে, নারী দেখলেই এখন ভীত হয়ে ওঠে আইএস। যত না মৃত্যু ভয়, তার চেয়ে অনেক বেশি ভয় নরকের দুঃস্বপ্নকে।


ইসলামিক জঙ্গি সংগঠনে যারা নাম লেখায়, তাদের মগজধোলাই এ ভাবেই করা হয়, ইসলাম রক্ষার জন্য লড়াই করে প্রাণ দিলে, আল্লার কৃপায় স্বর্গে যাওয়ার পথ সুগম হবে। বিশ্বাসের সেই পথেই এখন বাধা হয়ে দাঁড়িয়ে কুর্দ সেনার নারী বাহিনী, যারা অস্ত্র হাতে সমানে পাঙ্গা নিচ্ছে আইএসের সঙ্গে।
জঙ্গি দলে যারা ভেড়ে, তারা এটা জেনেই যায়, মরতে হবে। মরতে তারা ভয় পায় না। কিন্তু, মহিলাদের সঙ্গে মুখোমুখি লড়াই করে যে, মরতে হতে পারে, এমন ভাবনা তাদের মাথাতে আসেনি আগে। তাই, কুর্দ মহিলায় ভীত, সন্ত্রস্ত আইএস।
আইএসের সঙ্গে ময়দানে লড়ে এই সত্যিটা জেনে ফেলেছেন মহিলা জওয়ানরাও, বলছিলেন কুর্দিস মহিলাদের এক মিলিশিয়া কম্যান্ডার। এই মুহূর্তে ইরাক ও সিরিয়ায় আইএসের সঙ্গে লড়াই চালাচ্ছে YPJ-র উওমেন'স প্রোটেকশন ইউনিট এবং YPG-র পিপল'স প্রোটেকশন ইউনিটস, এই দুটো ইউনিটই সাজানো নারী যোদ্ধায়।
একটি বিদেশি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্‍‌কারে বেন ওয়েডেমান নামে বছর একুশের ওই কম্যান্ডার বলেন, আইএস বিদ্রোহীরা মনে করে, ওরা ইসলামের নামে যুদ্ধ করছে। সেই যুদ্ধে কাউকে কুর্দ নারী যোদ্ধার হাতে মরতে হবে, এটা ভাবলেই ওরা ভয় পেয়ে যায়। যে কারণে, নারী দেখে ওরা ভীত হয়ে পড়ে। এই মুহূর্তে YPG-তে আছে ৫০ হাজার যোদ্ধা, এর ২০% হল নারী। এই নারীদের মিলিশিয়া ইউনিটটি আবার সাজানো শুধু কুর্দ মহিলায়। ইরাক ও সিরিয়ায় আইএসের সঙ্গে লড়াইয়ে বড় ভূমিকা রয়েছে এই মহিলা মিলিশিয়ার।

 

 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে