,

পারিশ্রমিক বুঝে না পেয়ে আফ্রিদির ক্ষোভ

news-image

স্পোর্টস ডেস্ক : সিলেট সুপার স্টারসের হয়ে ঢাকা পর্বের আগের ম্যাচগুলোতে অধিনায়কত্ব করেছিলেন মুশফিকুর রহিম। কিন্তু দল সেভাবে জ্বলে উঠতে পারেনি। তাই মুশফিকের পরিবর্তে শেষের দিকে অধিনায়ক হন পাকিস্তানের শহীদ আফ্রিদি। তারপরও দলের ভাগ্য ফেরেনি।

উল্টো লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে কুমিল্লার কাছে হেরে চিটাগং ভাইকিংসের পর টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সিলেট। তবে এ দলটির ক্রিকেটাররা প্রাপ্য পারিশ্রমিক এখনো বুঝে পাননি বলে জানিয়েছেন সিলেটের অধিনায়ক শহীদ আফ্রিদি।

বৃহস্পতিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৭১ রানে হেরেছে সিলেট সুপার স্টারস। ১০ ম্যাচে মাত্র ৩ জয়ে ছয় পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করল তারা। তবে সিলেটের ক্রিকেটাররা ঠিকমত পারিশ্রমিক পায়নি বলে একটা গুঞ্জন ছিল। বৃহস্পতিবার প্রথম ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেটা নিশ্চিত করলেন সিলেটের অধিনায়ক।

পাকিস্তানের টি২০ অধিনায়কের মতে, টাকা-পয়সা নিয়ে ঝামেলাগুলো মেটাতে পারলে বিপিএলের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে। এ প্রসঙ্গে আফ্রিদি বলেন, ‘এই মুহূর্তে বলতে পারি, অনেকে বলেছে তারা টাকা পায়নি। তবে বিসিবিতো দায়িত্ব নিয়েছে। বিপিএল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দায়িত্ব নেয়ার জন্য। তারা টুর্নামেন্ট খুব ভালোভাবে আয়োজন করেছে। আমি ব্যক্তিগতভাবে পুরো সময়টা উপভোগ করেছি। টাকা-পয়সাজনিত সমস্যা মিটিয়ে ফেললে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে খেলোয়াড়রা আসবে। সেই সঙ্গে তারা বিপিএল উপভোগ করবে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে