,

গাজীপুরে এমপির সামনে যুবলীগ নেতাকে পেটালেন ওসি

news-image

নিউজ ডেস্ক : গাজীপুরের কাপাসিয়ায় এমপি সিমিন হোসেন রিমির সামনে এক যুবলীগ নেতাকে মারপিট করেছেন ওসি। বৃহস্পতিবার বিকেলে শহরের সরকারি ডাকবাংলোতে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে টোক ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। পরে ইউএনও আনিসুর রহমান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহর আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়।

জানা যায়, বিকেলে কাপাসিয়া শহরের সরকারি ডাকবাংলোতে বেসরকারি প্রতিষ্ঠান ডায়মন্ড এগ লি. ও প্রোটিন হাউজ লি. এমপি রিমির সঙ্গে স্থানীয় পরিবেশবাদীদের পূর্ব নির্ধারিত এক সভা হয়। আলোচনার শেষ পর্যায়ে টোক ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পরিবেশ রক্ষা কমিটির পক্ষের অমর রঞ্জন চক্রবর্তী টিটুর সঙ্গে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে টিটুর উপর চড়াও হন কাপাসিয়া থানার ওসি আহসান উল্লাহ। এ সময় ওসি যুবলীগ নেতা টিটুকে কিল, ঘুষি মারেন। তাৎক্ষণিকভাবে উত্তেজিত হয়ে যুবলীগ নেতাকর্মী পাল্টা ওসির উপর চড়াও হয়। এ সময় উপস্থিত এমপি রিমি, পুলিশ ও দলীয় নেতাকর্মীরা তাকে থামানোর চেষ্টা করেন।

আকস্মিক এ ঘটনায় এমপি রিমি ক্ষুব্ধ হয়ে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি হলে কাপাসিয়া আর আসবো না বলে তাৎক্ষণিক ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, টোক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন মেম্বার প্রমুখ।

টোক ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অমর রঞ্জন চক্রবর্তী টিটু জানান, পরিবেশ দূষিত করায় ডায়মন্ড কোম্পানির গাড়ি আটকানোর ঘটনায় ওসি সরাসরি আমাকে আইন অমান্য করা হয়েছে বলে জানায়। তখন আমি বলি কোনো আন্দোলনই আইন মাফিক হয় না।

টিটু আরও বলেন, এমপি রিমির সামনেই ওসি আমাকে বলে চুপ থাক, তুই চাঁদাবাজ। বেশি বাড়াবাড়ি করলে ভারত পাঠিয়ে দেবো। তুই ইয়াবা ব্যবসা করিস। ওসি নিজেই ইয়াবা খায়, আমার কাছে প্রমাণ আছে বলেও জানান তিনি।

এ ব্যাপারে কাপাসিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, তুচ্ছ ঘটনাটি অনেক বড় করে দেখা হচ্ছে। এ সময় তিনি মারধরের বিষয়টি অস্বীকার করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে