,

দিনাজপুরে ইসকন মন্দিরে হামলা, গুলিবিদ্ধ ২

news-image

দিনাজপুরের কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের জয়নন্দ ডহচি গ্রামে ইসকন মন্দিরে বোমা হামলা ও গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রাথমিকভাবে ২ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তারা হলেন রঞ্জিত চন্দ্র রায় (৪৫) ও মিঠুন চন্দ্র রায় (২৫)।
রঞ্জিত চন্দ্র রায় জেলার বোচাগঞ্জ উপজেলার ইশানিয়া গ্রামের ভূপতি চন্দ্র রায়ের ছেলে এবং মিঠুন চন্দ্র রায় কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের দ্বিজেন চন্দ্র রায়ের পুত্র।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে মন্দিরটিতে হামলা হয় বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ ঘোষ জানান।
প্রত্যক্ষদর্শী ক্ষীরপ্রসাদ জানান, সন্ধ্যায় ইসকন মন্দিরে ধর্মসভা চলছিল। হঠাৎ অজ্ঞাত পরিচয় ৩ যুবক এসে প্রথমে দুই রাউন্ড গুলি ছোড়ে। পরে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তাদের ছোড়া গুলিতে রঞ্জিত চন্দ্র রায় (৪৫) ও মিঠুন চন্দ্র রায় (২৫) নামে দুই জন আহত হয়েছেন। স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কাহারোল থানার ওসি কর্মকর্তা মো. মনসুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে, ৪ ডিসেম্বর রাতে কাহারোল উপজেলার কান্তজিউ মন্দিরের রাসমেলার যাত্রাপালায় বোমা হামলায় কয়েকজন আহত হন।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে