,

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ দিনব্যাপী বিজয় মেলা শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে ৬ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্ত্বরে মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্যাপন পরিষদ আয়োজিত এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
বিজয় মেলা উদ্যাপন পরিষদের আহ্বায়ক ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশীদ প্রমুখ।
উদ্বোধনী আলোচনায় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের অগ্রযাত্রার পথ প্রদর্শক। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেনতাকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
পরে আলোচনা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামী ১৫ ডিসেম্বর শেষ হবে এই বিজয় মেলা।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা