,

সরাইলে ট্রাক্টরচাপায় শিশু নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক্টর চাপায় এক শিশুর নিহত হয়েছে।বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার শাহবাজপুর পোস্ট অফিসপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মো. তোফায়েল মিয়া (০৫) পোস্ট অফিসপাড়ার মলাই মিয়ার ছেলে। সে শাহ্বাজপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
শাহ্বাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. কামরুল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে সরাইল উপজেলার শাহ্বাজপুর গ্রাম থেকে মাটি নিয়ে একটি ট্রাক্টর ঢাকা-সিলেট মহাসড়কের শাহ্বাজপুর প্রথম গেইট এলাকায় আসছিল। পথিমধ্যে পোস্ট অফিসপাড়ায় রাস্তা পারাপারের সময় তোফায়েল ওই ট্রাক্টরের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরও জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা