,

মাদকাসক্ত সদ্যজাত শিশু

news-image

মাদকে আসক্ত সদ্যজাত শিশু। জন্ম নিয়েছে সে মাদকে আসক্ত হয়ে। এতে তার কোন দোষ নেই। সে মায়ের গর্ভে থাকা অবস্থায় তার মা সেবন করেছেন অতিমাত্রায় মাদকদ্রব্য। সেখান থেকে শিশুটি আসক্ত হয়েছে। জন্ম নেয়ার পর পরই সে হাত-পা ছোড়াছুড়ি শুরু করে। কোনভাবেই চিকিৎসকরা তা নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না। নানা পরীক্ষার পর দেখা গেল সে মাদকে আসক্ত। যখন এমন ঘটনা ধরা পড়লো তখন তো চিকিৎসকদের মাথায় হাত। হায়, এ শিশু বাঁচাবেন তারা কেমন করে। রিপোর্টে বলা হয়েছে শিশুটির মা সেবন করতেন হেরোইনের মতো মাদক দ্রব্য ওপিয়াটিস। ডাক্তার লরেন জ্যাসন বলেছেন, এটা এক ভয়ানক মাদক দ্রব্য। এটা এখন মহামারীর মতো রূপ নিয়েছে। গত ১০ বছরে এভাবে মাদক আসক্তি নিয়ে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছে এক লাখ ৩০ হাজারেরও বেশি শিশু। এমনই একটি শিশু ব্রাক্সটন। বার্তা সংস্থা রয়টার্সের অনুসন্ধানে তা প্রকাশ পায় মিডিয়ায়। এই শিশুটির বড়ভাই জন্মেছে হেরোইনের আসক্তি নিয়ে। তাদের মা ক্লোরিসা জোনস। তিনি বলেছেন, তিনি এখন ছেড়ে দিয়েছেন এ নেশা। এখন ব্রাক্সটনের অবস্থাও কিছুটা উন্নতির দিকে। আরেক মা রেনে পেডারসনের যখন নেশা জেগেছিল তখন অকস্মাত তিনি নিজের সন্তানকে গলা টিপে হত্যা করেছেন। সাবেক কংগ্রেসম্যান জেমস গ্রিনউড বলেছেন, যেসব শিশু এরকমভাবে জন্মায় তার, তার মা ও পরিবারকে সচেতন হতে হবে। তার আশপাশের পরিবেশ সুন্দর রাখতে হবে। তাদেরকে ফেরাতে হবে এ পথ থেকে। যুক্তরাষ্ট্রে যদি কোন শিশু মাদক আসক্তি নিয়ে জন্মায় তাহলে সামাজিক মিডিয়ায় তা জানিয়ে দেয়ার আইন আছে। কিন্তু তা খুব কম ক্ষেত্রেই ঘটছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে