বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কথামতো নগ্ন হলেন মিস বামবাম ব্রাজিল, রণবীরের সামনে নগ্ন হতে দ্বিধা নেই দিপীকার

news-image

কথা রাখলেন মিস বামবাম ব্রাজিল। লিগ পর্যায়ে তার প্রিয় দল সাও পাওলো পরাজিত করেছে প্রতিদ্বন্দ্বী গোয়াজকে। আগেই তিনি কথা দিয়েছিলেন তার দল জিতলে নগ্ন হবেন তিনি। তাই করলেন। ক্লাবের পতাকা দিয়ে শরীরের উপরের অংশ ঢেকে এবং বল দিয়ে শরীরের নিম্নাংশে স্পর্শকাতর অংশ ঢেকে পোজ দিলেন। শুধু পোজ দিলেন বললে ভুল হবে। তিনি সেই পোজ দেয়া ছবি নিজেই ছেড়ে দিলেন সামাজিক মিডিয়া ইন্সটাগ্রামে। কয়েকদিন আগে ব্রাজিলে মিস বামবাম বিজয়ী হন সুজি কর্টেজ নামের যুবতী। ওই প্রতিযোগিতা শরীর প্রদর্শনের। সেখানে নিজেকে উজাড় করে দেখাতে হয়। তাতেই এ বছরের মুকুট জেতেন সুজি কর্টেজ। স্বাভাবিকভাবেই তার দিকে নজর অনেক মানুষের। তিনি যখন এমন পোজ দিয়ে ছবি প্রকাশ করলেন তখন তার ভক্তরা সব হুমড়ি খেয়ে পড়েছেন ইন্টারনেটে। অভিজাত কোপা লিবারটাডোরেস-এ কোয়ালিফাই পর্যায়ে খেলছে তার দল সাও পাওলো। তাই দলকে উৎসাহিত করার জন্য তিনি কথা দিয়েছিলেন তার দল জিতলে তিনি নগ্ন হবেন। শেষ পর্যন্ত জিতেছে তার দল। তিনিও নগ্ন হলেন।


রণবীরের সামনে নগ্ন হতে দ্বিধা নেই দিপীকার
 

রণবীর সিংয়ের সঙ্গে দিপীকার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে আলোচনা কম হয়নি। তবে নিজেদের বন্ধুত্বের কথা স্বীকার করলেও কখনও সম্পর্কের বিষয়টি মিডিয়ার কাছে খোলাসা করেননি তারা। যদিও একাধিকবার তাদের বিভিন্ন স্থানে ডেটিং করতে দেখা গেছে। বলিউডের বিভিন্ন পার্টিতেও একে অপরের হাত ধরে সংবাদে পরিণত হয়েছেন একাধিকবার। রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রণবীর সিংয়ের সঙ্গে দিপীকার এই সম্পর্ক নিয়ে গুঞ্জন আরও বেশি করে পাখা মেলে যখন তারা সঞ্জয় লীলা বানসালির ‘রামলীলা’ ছবিতে কাজ করেন। এখানে একে অপরের সঙ্গে ব্যাপক ঘনিষ্ঠ হয়েও ক্যামেরাবন্দি হয়েছেন। এদিকে একই পরিচালকের ‘বাজিরাও মাস্তানি’ ছবিতেও রণবীরের সঙ্গে দেখা যাবে দিপীকাকে। এখানে আরও অভিনয় করেছেন প্রিয়াংকা। ছবিটি মুক্তি পাবে ১৮ই ডিসেম্বর। শাহরুখ ও কাজলের ‘দিলওয়ালে’ও মুক্তি পাবে একই দিনে। deepika-and-ranveer

তবে এ নিয়ে মাথা ঘামাচ্ছেন না পরিচালক ও খোদ দিপীকা। কারণ রণবীরের সঙ্গে ছবিতে তার রোমান্সই দর্শক হলে টানবে বলে মনে করছেন দিপীকা। শুধু তাই নয়, এ ছবি নিয়ে বলিউডভিত্তিক একটি ওয়েবসাইটে সাক্ষাৎকার দিতে গিয়ে নিজের বক্তব্যের মাধ্যমে বোমা ফাটিয়েছেন দিপীকা। এই সাক্ষাৎকারে তিনি বলেন, রণবীর ও দিপীকার জুটিকে চলতি সময়ের হিট জুটি মনে হচ্ছে। সুতরাং ‘দিলওয়ালে’ ও ‘বাজিরাও মাস্তানি’ একই দিনে মুক্তি পাওয়া কোন চিন্তার বিষয় নয় আমার কাছে। আমি মনে করি আমাদের ছবিটি দর্শকরা সাদরে গ্রহণ করবে। এদিকে রণবীর সিংয়ের সঙ্গে সম্পর্ক বিষয়ে দিপীকা বলেন, রণবীর আমার সবচেয়ে ভালো বন্ধু। তার সঙ্গে আমি সব শেয়ার করি। সুতরাং আমাদের ঘনিষ্ঠতা নিয়ে কোন প্রশ্ন নেই। যদি নগ্নও বসে থাকি, রণবীরের সামনে আমি নিজেকে নিরাপদ ভাববো। আমি জানি সে কোন অঘটন ঘটাবে না। সুতরাং তার সামনে নগ্ন হতেও আমার দ্বিধা নেই। আমাদের বিশ্বাসের জায়গাটা এদিকেই। এমন বক্তব্যের মাধ্যমে সম্প্রতি ফের আলোচনায় চলে এসেছে দিপীকা ও রণবীরের সম্পর্ক। বিভিন্ন মিডিয়া ফলাও করে প্রচার করছে বিষয়টি। আবার অনেকে এ বক্তব্যকে ‘বাজিরাও মাস্তানি’র প্রচারণার জন্য দিপীকার স্ট্যান্টবাজি বলেও মনে করছেন।