,

কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী শায়না

news-image

বিনোদন প্রতিবেদক : বুধবার লন্ডনের একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ‘এক জীবন’ খ্যাত মডেল-অভিনেত্রী মাহমুদা আমিন শায়না। নবজাতকের নাম রাখা হয়েছেন আরশিয়া। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। 

গেল এপ্রিলে লন্ডন প্রবাসী মাসুদ রানাকে বিয়ে করেন শায়না। এর কিছুদিন আগে হঠাৎ মিডিয়া থেকে লাপাত্তা হয়ে যান এ অভিনেত্রী। দীর্ঘদিন তার কোন খবর না থাকলেও, বিভিন্ন সূত্র থেকে জানা যায় স্বামীর সঙ্গে লন্ডনে একটি রেস্টুরেন্ট খুলেছেন শায়না। সবশেষ গত ১৬ আগস্ট তার মা হতে যাওয়ার সংবাদটি ফেসবুকের মাধ্যমে ভক্তদের জানান। এ সময় তিনি লেখেন, ‘পেটে আর্শিবাদ নিয়ে ঘুরছি।’  
 
সম্প্রতি চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দেয়ার জন্য শায়নাকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়।বুধবার সেখানেই জন্ম নেয় আরশিয়া। 

এদিকে শায়না জানান, আরশিয়ার জন্মের মাধ্যমে তার জীবনে পূর্ণতা এসেছে। এখন আর কিছুই চাওয়ার নেই তার।  মাসুদ ও আরশিয়াকে নিয়ে সুখে থাকতে সবার দোয়াও চেয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে