,

টসে জিতে ফিল্ডিংয়ে সিলেট

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে টস হেরে শুরুতে ব্যাটিং করতে হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জয়ের পর ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সিলেট অধিনায়ক শহীদ আফ্রিদি।

সিলেট সুপার স্টার্সকে শেষ চারের হিসাবে টিকে থাকতে হলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে এই ম্যাচ জয়ের কোনো বিকল্প নাই। তবে এই ম্যাচে শুধু জয়ই যথেষ্ঠ হবে না দলটির জন্য। বরং অপেক্ষা করতে হবে বৃহস্পতিবার দিনের শেষ ম্যাচের জন্য। যেখানে ঢাকা ডায়নামাইটস খেলবে বরিশাল বুলসের বিপক্ষে। সিলেটকে শেষ চারের হিসেবে আসতে হলে এই ম্যাচেও অবশ্যই হারতে হবে ঢাকাকে।

অর্থাৎ সিলেট ও ঢাকা প্রত্যেক দল নয়টি করে ম্যাচ খেলেছে। যেখান থেকে ঢাকার অর্জন আট পয়েন্ট। পক্ষান্তরে সিলেট পেয়েছে ছয় পয়েন্ট। তাই সিলেট ম্যাচ জয়ের পরও ঢাকা যদি দিনের দ্বিতীয় ম্যাচে বরিশালের বিপক্ষে জিতে যায় তবে ঢাকাই চলে যাবে শেষ চারে। এতো সব হিসাব কিতাব মাথায় রেখে মাঠে নামছে সিলেট। সব হিসাবের আগের হিসাব এই ম্যাচে জয়।

বিপিএলের চলতি আসরে বরিশাল বুলস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স ইতিমধ্যে শেষ চার নিশ্চিত করতে সক্ষম হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা