,

নির্বাচনে সেনা মোতায়েন করতে ইসিকে উকিল নোটিশ

news-image

নিউজ ডেস্ক : আসন্ন পৌরসভা নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে সেনা মোতায়েন করতে একটি উকিল নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর এ নোটিশটি পাঠানো হয়। সর্ব সাধারণের পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী জুলফিকার আলী ঝুনু এই নোটিশ পাঠান।

সরকারি ডাক ও ফ্যাক্সের মাধ্যমে এ নোটিশটি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। এতে আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে সকল প্রার্থীদের সমান প্রচারণার সুযোগ করে দেয়া এবং নির্বাচন সংশ্লিষ্ট এলাকায় সেনা মোতায়েনের অনুরোধ জানানো হয়েছে।

নোটিশে সরকার দলীয় এমপিদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। আর নোটিশের জবাব না পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান জুলফিকার আলী। শীর্ষ নিউজ

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা