বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নয় মাসে গণপিটুনিতে ৮২ জন নিহত

news-image

আজ বিশ্ব মানবাধিকার দিবস। কিন্তু মানবাধিকার লঙ্ঘন হচ্ছে প্রতিদিন। ভুক্তভোগীরা বিচার না পেয়ে অনেকে বিচারের আশা ছেড়ে ছিয়েছেন। যার ফলে প্রকাশ্যে গণপিটুনিতে হত্যা দিনদিন বাড়ছে।
সভ্যতা বিবর্জিত এই হত্যাকা-ের আবার বিচার হয় না প্রভাব, প্রতিপত্তি আর আইনি দুর্বলতা কিংবা সংশ্লিষ্টদের কারো কারো প্রতাপ ও দুর্নীতির কারণে।
আজ নারায়ণগঞ্জে গণপিটুনিতে মারা গেছে ৭ জন। এই খুনকে আইনি ভাষায় বলে হত্যা, পুলিশ কিংবা হত্যাকারীরা বলে গণপিটুনিতে মৃত্যু, আর ভুক্তভোগীরা বলে নিরপরাধ ব্যক্তিকে বিনা বিচারে হত্যা। যে নামই দেওয়া হোক না কেন, গণপিটুনিতে কারো মৃত্যু হলে সে ঘটনাকে অপরাধ হিসেবেই বিবেচনা করা হয় বাংলাদেশের আইনে। দেখা গেছে, বিক্ষুব্ধ ও উচ্ছৃঙ্খল মানুষ পকেটমার, চোর কিংবা ডাকাত বলে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে কাউকে তুলে দিলে অর্থাৎ আইনি প্রক্রিয়ায় গেলে তার আর বিচার হয় না। তাই হাতের কাছে পেয়ে নিজেরাই আইন প্রয়োগের কাজটি করে ফেলে। একটি সভ্য দেশে এ ধরনের মানসিকতা তৈরি হওয়া রাষ্ট্রের শাসনকাঠামোর দুর্বলতাই চিহ্নিত করে।
আইন ও সালিস কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, গত বছর জুন পর্যন্ত সারা দেশে গণপিটুনিতে মারা গেছে ৬৮ জন। সাত বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ঢাকায় নিহত হয়েছে ২৯ জন। আর এ বছর জুন পর্যন্ত ৬৯ জন গণপিটুনিতে মারা গেছে। তবে ঢাকা বিভাগে মৃতের সংখ্যা গত বছরের চেয়ে ১০ জন বেড়ে হয়েছে ৩৯ জন।
অপরাধবিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মীরা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থাহীনতার অভাবে গণপিটুনির মতো ভয়াবহ পদ্ধতির মধ্য দিয়ে মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে। অপরাধ করেও ঘুষ আর রাজনৈতিক প্রভাব খাটিয়ে অপরাধীরা পার পেয়ে যাওয়ায় গণপিটুনির মতো বিচারবহির্ভূত হত্যাকা-ের ঘটনা বাড়ছে।
দ-বিধির ৩০৪ ধারায় বলা হয়েছে, কাউকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হলে তা খুন হিসেবে গণ্য হবে, যার শাস্তি হবে যাবজ্জীবন কারাদ-। তবে গণপিটুনি দিয়ে হত্যাকা-ের বিচার হওয়ার নজির নেই।
মানবাধিকারকর্মী নুর খান লিটন বলেন, বিচারহীনতা ও রাজনৈতিক সঙ্কট থাকার কারণে সামাজিক অস্থিরতা বাড়ছে। বিচার বিভাগের ওপর মানুষের আস্থা দুর্বল হয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকরী পদক্ষেপের অভাবে দুর্বৃত্তরা সুযোগ গ্রহণ করছে। শুধু সন্দেহের বশবর্তী হয়ে অনেক ক্ষেত্রেই গণপিটুনিতে মানুষ মারা যাচ্ছে। গত ১৫-২০ বছরে দু-একটি ঘটনা বাদে গণপিটুনিতে নিহতের কোনো বিচার হয়নি। তাই বিচারহীনতার সংস্কৃতি, ভয়ের সংস্কৃতি, রাজনৈতিক সঙ্কট, সামাজিক অস্থিরতা পরিস্থিতিকে আরো উসকে দিচ্ছে।
মানবাধিকার সংস্থা ‘অধিকার’ এর এক পরিসংখ্যানে দেখা গেছে, সাড়ে ছয় বছরে গণপিটুনিতে নিহত হয়েছে ৯০৩ জন। ২০০৯ সালে গণপিটুনিতে নিহত হয়েছে ১২৭ জন। ২০১০ সালে প্রাণ হারিয়েছে ১৭৪ জন। ২০১১ সালে নিহত হয়েছে ১৬১ জন। ২০১২ সালে নিহত হয়েছে ১৩২ জন। ২০১৩ সালে নিহত হয়েছে ১২৫ জন। ২০১৪ সালে ১১৬ জন। আর চলতি বছরের জুলাই মাস পর্যন্ত গণপিটুনিতে নিহত হয়েছে ৭৭ জন। এর মধ্যে জানুয়ারিতে ১২ জন, ফেব্রুয়ারিতে ৭ জন, মার্চে ৮ জন, এপ্রিলে ১৫ জন, মে মাসে ১৫ জন, জুনে ১১ জন এবং জুলাইয়ে ৯ জন।
২ জানুয়ারি ১৫ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় স্বর্ণের দোকানে চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে দুই চাঁদাবাজ নিহত হয়েছে। উপজেলার ঝাঐল বাজারে এ ঘটনা ঘটে। ২৬ জানুয়ারি ১৫ নরসিংদী সদর উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৭ নিহত হয়েছেন। সদর উপজেলার ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাতে ডাকাত ডাকাত চিৎকার শুনে এলাকাবাসী বেরিয়ে আসে এবং সন্দেহভাজন কয়েকজনকে ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলে পাঁচজন এবং হাসপাতালে নেয়ার পর দুইজন মারা যান।
১৩ ফেব্রুয়ারি ১৫ নোয়াখালীর সদর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে। উপজেলার নোয়ান্নই ইউনিয়নের করিমপুর রাস্তার এলাকায় এ ঘটনা ঘটে।
২২ ফেব্রুয়ারি ১৫ জেলার সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের পশ্চিম আলীয়াবাদ গ্রামে ঘটনার দিন গভীর রাতে একদল উত্তেজিত গ্রামবাসীর হামলায় নিহত হয়েছে একজন অ্যাম্বুলেন্স চালক। গুরুতর জখম অ্যাম্বুলেন্স চালককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ২৩ ফেব্রুয়ারি ১৫ রাজধানীর কাজীপাড়া ও টেকনিক্যাল এলাকায় নাশকতার চেষ্টাকালে গণপিটুনিতে চারজন নিহত হয়েছেন। তাদের শরীরে গুলির চিহ্ন রয়েছে। ঘটনার দিন রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
১ মার্চ ২০১৫ সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের চর ভাটিবন্দর এলাকায় শীর্ষ সন্ত্রাসী হাসনাতকে কয়েকটি গ্রামের মানুষ একতাবদ্ধ হয়ে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ১১ মার্চ ১৫ চট্টগ্রামের ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের করবলা টিলা এলাকায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। এদের কাছ থেকে দুটি বন্দুক উদ্ধার করেছে পুলিশ।
১৬ মার্চ ১৫ মাদারীপুর সদর উপজেলার মিয়ারচর গ্রামে এক বাড়িতে ডাকাতিকালে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মধ্যরাতে। ডাকাতদের হামলায় আহত হয়েছে গৃহকর্তাসহ পাঁচজন। ২৩ মার্চ ১৫ মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় গণপিটুনিতে ফরিদ মোল্লা (৩৮) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছে। ঘটনার দিন দিবাগত রাত ২টার দিকে উপজেলার তন্তুর ইউনিয়নের পুরার বাগ গ্রামে এ ঘটনা ঘটে।
৮এপ্রিল ১৫ মেহেরপুরে গণপিটুনিতে ৩ ডাকাত নিহত হয়েছে। নিহতরা হলেন, রফিকুল ইসলাম, ফারুক হোসেন এবং শরিফুল ইসলাম। ঘটনার দিন রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
২০ এপ্রিল ১৫ চোর সন্দেহে গণপিটুনিতে সিংগাইর উপজেলার চর শ্যামনগর গ্রামে আবুল কালাম আজাদ (২৫) নামে একজন নিহত হয়েছে। কালাম ওই গ্রামের মেঘা ফকিরের ছেলে। ২৬ এপ্রিল ১৫ চাটখিলে জনতার গণপিটুনিতে বাবুল নামের এক ডাকাত নিহত হয়েছে। ঘটনার দিন রাত দেড়টার এ ঘটনা ঘটে। ৮ মে ১৫ চট্টগ্রামের বাঁশখালীতে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। ঘটনার দিন দিবাগত রাতে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের লটচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান এলাকায় কালাইয়া ডাকাত নামে পরিচিত
১৬ মে ১৫ মেহেরপুরের গাংনী উপজেলার মহাব্বতপুর গ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে নাজিম উদ্দীন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। ১৬ মে ১৫ গাজীপুরের কাপাসিয়া উপজেলার বরুন গ্রামে গত ঘটনার দিন রাতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে আবদুল মোতালেব নিহত হয়েছে। একই সময় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা গ্রামে গরুচোর সন্দেহে গণপিটুনিতে আরেক যুবক আহত হন। হাসপাতালে তার মৃত্যু হয়।
 
১৮ মে ১৫ বরিশালে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার দিন রাত ৯ টার দিকে হিজলা উপজেলার একতা খেয়াঘাটে ওই ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম মো. ইউসুফ সরদার।
 
১৯ মে ১৫ ঢাকার কেরানীগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন। নিহতদের মধ্যে সোহাগ (২৮) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার দক্ষিণ মেদেনিম-ল গ্রামের রহিতের ছেলে। ২৪ মে যশোর সদর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে সদর উপজেলার হুজারাজাপুর এলাকায় যশোর-মাগুরা সড়কে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- সদর উপজেলার আরপাড়া গ্রামের আল আমীন (২৮) ও শেখহাতি গ্রামের ইসমাইল হোসেন (৩৮)।

আমাদের সময়.কম