,

জান্নাতে যে নারীর পায়ের শব্দ শুনেছেন নবী সা.

news-image

আবু তালহা সফর শেষে ঘরে ফিরলেন। চেহারায় ক্লান্তির ছাপ। স্ত্রী উম্মে সুলাইম মিষ্টি হাসি আর প্রসন্নতা নিয়ে তাঁকে অভ্যর্থনা জানালেন। পেরেশান হয়ে অসুস্থ ছেলেটির কথা জানতে চাইলেন। স্ত্রী বললেন, যেমনটি তুমি দেখেছিলে তেমন নয়, এখন সে অনেক আরামে। তারপর স্বামীকে যতেœর সাথে রাতের খাবার খাওয়ালেন।
যথেষ্ট সুগন্ধি আর প্রসাধনী ব্যবহার করলেন। সাজগোজ করে পরিপাটি হয়ে সামনে এলেন। উষ্ণ অন্তরঙ্গতা দিয়ে স্বামীকে সুখ ও পরিতৃপ্ত করলেন।  আবু তালহা নিমিষেই সফরের ক্লান্তি ভুলে গেলেন। স্ত্রী থেকে প্রশান্তি পেলেন এবং পরিতৃপ্ত হলেন।
স্বামী কে পরিতৃপ্ত দেখে বললেন, হে আবু তালহা! একটু চিন্তা করে বলো- যদি কোনো ঋণদাতা ঋণ ফেরত চায়, তাহলে গ্রহীতার কি উচিত ফেরত দিতে আপত্তি করা? -মোটেও উচিত নয়।
-আল্লাহ যে সন্তান তোমাকে দান করেছিলেন তা তিনি ফেরত নিয়েছেন। আপত্তি না করে ছবর করলে এই সন্তানের জন্য তিনি তোমাকে উত্তম বিনিময় দান করবেন।  আবু তালহা তখন আল্লাহর ফায়সালাকে সন্তোষ ও সমর্পণের সঙ্গে মেনে নিলেন।
এমন গুণবতী, ধৈর্য্যশীলা ও শুভপরিণতি সম্পন্না নারী জগতে আর কয়জন আছে? যার সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতে প্রবেশ করে সেখানে পায়ের আওয়াজ শুনতে পেলাম। জানতে চাইলাম, কার পায়ের আওয়াজ? কে ওখানে!
ফেরেশতারা উত্তর দিলেন, উম্মে সুলাইম।
আজ নারীরা এই আদর্শ থেকে কত দূরে। স্বামী ঘরে এলে সংসারের বিশাল ফিরিস্তি এনে সামনে তুলে ধরেন। আর সাজগোজ? সে কেবল বাইরে ঘুরতে যাওয়ার সময়! অথচ ইসলাম নারীকে সাজতে বলেছে রাতে। কেবল স্বামীর জন্য। ছবর থেকে তো অনেক অনেক দূরে আজকের নারীরা।
আজকের নারীরা দাম্পত্য অশান্তিতে ভোগেন। এমন আদর্শ নিয়ে দাম্পত্য গড়ুন। আপনি ও হোন উম্মে সুলাইমের মতো কেউ!

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা