,

বাঁধন কেন গোপন রেখেছিলেন বিচ্ছেদের খবর?

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় মডেল-অভিনেত্রী বাঁধনের বিচ্ছেদ হয় বিয়ের পাঁচ মাস পরই। মাশরুর হোসেন সিদ্দিকীর সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল ২০১০ সালের ৮ সেপ্টেম্বর। বিচ্ছেদের এ খবর এখন কারো অজানা নয়। কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগছে, বিচ্ছেদের খবর কেন বাঁধন গোপন রেখেছিলেন এতদিন!

এ প্রসঙ্গে বাঁধনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমার আর মাশরুরের আলাদা থাকার বিষয়টা আমি চাইনি কেউ জানুক। তবে আমার পরিবার, আত্মীয়স্বজন, কাছের মানুষরা অনেকেই বিষয়টা জানত। আর খবর গোপন রাখার পেছনে শুধু একটি কারণই ছিল। তা হলো, আমি চাইনি আমার মেয়ের মনে এর প্রভাব পড়ুক। কারণ, আমাদের আলাদা থাকার কারণ গণমাধ্যমগুলোতে প্রকাশ হলে আমার মেয়ে সায়রাকে অনেকেই এ বিষয়ে প্রশ্ন করত। যেহেতু সায়রা বয়সে এখন অনেক ছোট, এই বিষয় ওর মেনে নিতে কষ্ট হতো। সায়রার বয়স এখন চার বছর। চলতি বছরেই সায়রা স্কুলে ভর্তি হয়েছে। ওর স্কুলের ভর্তির জন্য মূলত আমি অপেক্ষা করছিলাম।’-এনটিভি অনলাইন।

মেয়ের সঙ্গে কি বাবার যোগাযোগ আছে? না সেটাও একেবারে বিচ্ছিন্ন? বাঁধন উত্তরে বলেন, ‘সায়রার সঙ্গে কিন্তু ওর বাবার যোগাযোগ আছে। আমি নিজেই চেয়েছি, সায়রার সঙ্গে ওর বাবার যোগাযোগ থাকুক। কারণ আমি চাই না, সায়রা ওর বাবার আদর থেকে বঞ্চিত হোক। বাবা-মেয়ে দুজনের নিয়মিত কথা বলে, তাদের দেখাও হয়। যেহেতু সায়রা ওর জন্মের পর থেকেই নানুর বাসায় আছে, তাই মা-বাবার আলাদা থাকার বিষয়টি এখনো ও বুঝে উঠতে পারেনি।’

অভিনেত্রী আজমেরী হক বাঁধন ভালোবেসে মাশরুর হোসেন সিদ্দিকীকে বিয়ে করেছিলেন। তাঁর স্বামী পেশায় ব্যবসায়ী। এদিকে স্বামীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়েছে কি না, এ বিষয়ে বাঁধন এখনো সরাসরি কথা বলেননি। শুধু বলেছেন, তাঁরা আলাদা থাকছেন। মানসিক দূরত্বও তৈরি হয়েছে। বাঁধন ভেবেছিলেন, সন্তান জন্মের পর হয়তো মানসিক দূরত্ব কেটে যাবে। তাই বিয়ের পরপরই দ্রুত সন্তান নিয়েছিলেন তিনি। কিন্তু সন্তান জন্মের পরও এই দূরত্ব কমেনি, বরং বেড়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা