,

ট্রাম্পকে যুক্তরাজ্যে নিষিদ্ধের দাবি হাজারো ব্রিটিশ নাগরিকের

news-image

মুসলিম বিদ্বেষী মন্তব্য করার কারণে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ৩৫ হাজারেরও বেশি ব্রিটিশ। তারা এরই মধ্যে অনলাইনে একটি পিটিশনে সই করেছে। ওই পিটিশনে ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাজ্যে নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়েছে সরকারের কাছে।

পিটিশনে বলা হয়, ঘৃণা ছড়ানোর বক্তব্য দেয়ার জন্য যুক্তরাজ্য এ পর্যন্ত  সেদেশে অনেক মানুষের প্রবেশ নিষিদ্ধ করেছে। সেই একই নীতি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও প্রয়োগ করতে হবে। ট্রাম্প যেন যুক্তরাজ্যের মাটিতে পা রাখতে না পারেন, তাকে এ মাটিতে নিষিদ্ধ করতে হবে দাবি ব্রিটিশদের।

২ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনো শহরের একটি প্রতিবন্ধী সেবাকেন্দ্রে গুলি চালিয়ে ১৪ জনকে হত্যার ঘটনায় যে তরুণ দম্পতিকে দায়ী করা হচ্ছে, তারা দুজনেই মুসলিম। তারা দুজনেই আইএস-এর অনুসারী ছিলেন বলে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি দল আইএস দাবি করেছে।

ওই ঘটনার প্রতিক্রিয়ায়ই মুসলিমদেরকে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার দাবি জানান ট্রাম্প। এমন দাবি তুলে ট্রাম্প নিজ দেশ, নিজ দল, বিরোধী দল, বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ, এমনকি ব্রিটেনেও নিন্দা-সমালোচনার শিকার হচ্ছেন।

বুধবার সকালের মধ্যেই ট্রাম্পের বিরুদ্ধে পিটিশনে সই করে ৩৫ হাজার ৮২৭ জন। এ সংখ্যা দ্রুতই বাড়ছে। ১০ হাজারের বেশি মানুষের সই করা পিটিশনে সাড়া দেয় ব্রিটিশ সরকার। আর সইয়ের সংখ্যা ১ লাখে পৌঁছলে সে বিষয়টি নিয়ে পার্লামেন্টে বিতর্ক করার কথা বিবেচনা করা হয়।

কারো আচরণ গ্রহণযোগ্য না বলে গণ্য হলে দেশে তার প্রবেশ নিষিদ্ধ করার ক্ষমতা রাখে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রণালয়। অতীতেও ঘৃণা ছড়ায় কিংবা আন্ত-সাম্প্রদায়িক সহিংসতা উস্কে দেয় এমন বক্তব্যের জন্য যুক্তরাজ্যে মানুষজনের প্রবেশ নিষিদ্ধ করেছে সেদেশের সরকার।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের মুখপাত্র মঙ্গলবার বলেছেন, ট্রাম্পের মন্তব্যকে উত্তেজনা সৃষ্টিকারী, বিদ্বেষমূলক এবং ভুল বক্তব্য বলেই মনে করেন তাদের প্রধানমন্ত্রী ক্যামেরন। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে