বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য আউটসোর্সিংয়ে: জয়

news-image

প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আগামী পাঁচ বছরে আউটসোর্সিং খাত থেকে আয় বিলিয়ন ডলার এবং দুই লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য রয়েছে সরকারের। বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে প্রথম ‘বিজনেস প্রসেস আউটসোর্সিং সামিট-২০১৫’ (বিপিও) এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
 
সজীব ওয়াজেদ জয় বলেন, সরকারের আইসিটি বিভাগ থেকে আউটসোর্সিংয়ের ওপর প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। গত বছর প্রায় ৩০ হাজার মতো প্রশিক্ষণ দিয়েছি। আগামী বছর থেকে ৫০ হাজার জনকে প্রশিক্ষণ দেয়া হবে।
 
তিনি জানান, ছয় বছর আগে আইসিটি খাতে মোট রফতানি ছিল ২৬ মিলিয়ন ডলার এবং কর্মসংস্থান ছিল কয়েক হাজার মানুষের। কিন্তু এসময়ের মধ্যে আইসিটি খাতের রফতানি ৩০০ মিলিয়ন পার হয়ে গেছে এবং কর্মসংস্থান হয়েছে দুই লাখেরও বেশি মানুষের। এরমধ্যে বিপিও সেক্টরেই কর্মসংস্থান আছে ২৫ হাজারের বেশি। ছয় বছর আগে বিপিও সেক্টর বলতে বাংলাদেশে কিছুই ছিল না।
 
জয় বলেন, আমরা চাই, আমাদের তরুণরা উদ্যোক্তা হোক। নিজেদের উদ্যোগে তারা আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, আইটি কোম্পানি করুক, যেখানে তারা নিজেদের কর্মসংস্থান এবং নিজেদের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে এবং দেশটাকেও এগিয়ে নিয়ে যেতে পারবে।
 
দেশের প্রধান রফতানি পণ্য পোশার খাতের চেয়ে তথ্যপ্রযুক্তি খাতে আয় কয়েকগুণ বেশি এবং ভবিষ্যতে পোশাক রপ্তানির চেয়ে আইটি পণ্য রপ্তানি বেশি হওয়া উচিত বলে মনে করেন তিনি। দেশে আউটসোর্সিংয়ের জনপ্রিয়তা বাড়াতে সরকারের তথ্য-প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং যৌথভাবে দুদিনের বিপিও সামিটের আয়োজন করেছে।
 
দেশি-বিদেশি তথ্যপ্রযুক্তি খাতের পেশাদার ও কোম্পানি প্রতিনিধিরা এই আয়োজনে যোগ দিয়েছেন। তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ, আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মাতলুব আহমদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের সভাপতি আহমেদুল হক প্রমুখ।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে