,

আমার শরীর নিয়ে আমি গর্বিত : পরিণীতি চোপড়া, বলিউডের নায়িকারা যখন মা

news-image

কিছুদিন আগে পর্যন্তও তিনি ছিলেন বলিপাড়ার বাবলি গার্ল৷ এমনকী ছবিতেও তাঁর চরিত্ররা ছিল তাঁর মতোই৷ কিন্তু সম্প্রতি এক ফটোশুটে সে ইমেজ ভেঙে একেবারে নয়া রূপে ধরা পড়লেন পরিণীতি৷
‘লেডিজ ভার্সস রিকি বেহল’ থেকে ‘দাওয়াত-এ-ইশক’- পরিণীতি চোপড়া মানেই স্মার্ট এক বাবলি মেয়ের অমেজ ভেসে আসে৷ নিজেই সে অমেজ ভাঙলেন পরিণীতি৷ এক ফটোশুটে যেন দেখা মিলল মর্দানির৷যশরাজ ফিল্মসের ব্যানারে এ ফটোশুট করেছেন চিত্রশিল্পী অভয় সিং৷ কী কারণে এ শুট তা অবশ্য জানানি পরিণীতি, তবে টুইট করে বলেছেন, এই ফটোশুট যেন তাঁর আসল রূপকেই তুলে ধরে ধরেছে৷ ব্যায়ামের নানা ভঙ্গিতে, কখনও বা বক্সিং অ্যাকসনে তোলা ছবিতে পরিণীতিকে যেরকম স্মার্ট ও আত্মবিশ্বাসে পূর্ণ বলে মনে হয়েছে, তিনি নিজে ঠিক এই জায়গাতেই পৌঁছতে চেয়েছিলেন বলে জানিয়েছেন৷ বলেছেন, ৪ বছর আগে ছবির দুনিয়া যে মেয়েটিকে দেখেছিল, সে মেয়েটি আজ যেমন, তেমনটাই যেন উঠে এসেছে এ ফটোশুটে৷ তাঁরই তৈরি করা ইমেজ ভেঙে তাঁকে বেরনোর সাহস দিয়েছে এ শুট-এমনটাই জানিয়েছেন তিনি৷ তাঁর এই ফটোশুট যে কাউকে চ্যালেঞ্জ নিতেও উৎসাহ দেবে বলে মত তাঁর৷এছাড়াও জানিয়েছেন, তাঁর এই শরীর নিয়ে গর্বিত তিনি৷ ৯ মাস পরিশ্রম করে তবেই তিনি শরীরকে এরকম ফিট করে তুলতে পেরেছেন৷
এর আগেও সাহসী ফটোশুটে দেখা গিয়েছিল তাঁকে৷ ডাবু রত্নানির সে ছবিতে অবশ্য আলো আঁধারিতে তাঁর আবেদনই অন্য মাত্রা পেয়েছিল৷ এ ছবি একেবারে অন্যরকম৷  প্রতিটি ছবিতে আছে একটি উৎসাহমূলক কথাও৷ মিঠে রোম্যান্টিক ইমেজ ছেড়ে সেই উৎসাহ নিয়ে, সংস্কার ভেঙে সত্যিই যেন বলিপাড়াকে নয়া রূপ দেখালেন পরিণীতি৷   

 

 

বলিউডের নায়িকারা যখন মা 

মা হলেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জী। কন্যা সন্তানের জন্ম দিলেন তিনি। বাবা আদিত্য চোপড়ার নামের সঙ্গে নিজের নাম যোগ করে মেয়ের নাম দিলেন 'আদিরা'। রানির মা হওয়ার খবর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার পর থেকে বিশিষ্ট টলিউড-বলিউড ব্যক্তিত্ব থেকে শুরু করে ভক্তরা সকলেই অভিনন্দন জানাতে থাকেন রানিকে। তবে আপাতত সুস্থ আছেন মেয়ে এবং মা দুজনেই।

তবে সম্প্রতি বলিউডের যে সমস্ত অভিনেত্রী মা হয়েছেন তাঁদের দেখে নেওয়া যাক এক ঝলকে…023549moms1

জেনিলিয়া ডিসুজা
বলিউডের সবথেকে চনমনে জুটি হল জেনিলিয়া ডিসুজা এবং রিতেশ দেশমুখের জুটি। ২০১২ সালের ৩ ফেব্রুয়ারি বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন তাঁরা। এরপর ২৫ নভেম্বর ২০১৪ সালে ছেলে 'রিয়ানে'র জন্মের মাধ্যমে সম্পূর্ণতা পায় তাঁদের সম্পর্ক।

লারা দত্ত
২০১১ সালে ভারতীয় টেনিস তারকা মহেশ ভূপতিকে বিয়ে করেন বলিউড অভিনেত্রী লারা দত্ত। তার কয়েক বছর পর কন্যা সন্তান 'সাইরা'র জন্ম দেন তিনি। কিন্তু তারপর থেকেই সিলভার স্ক্রিন থেকে বিরতি নিয়েছেন প্রাক্তন মিস ইউনিভার্স। তবে খুব তাড়াতাড়ি হয়ত তাঁর দেখা মিলবে সিনে পর্দায়।

ঐশ্বর্য রাই বচ্চন
২০০৭ সালের ২০ এপ্রিল অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ে হয় ঐশ্বর্য রাইয়ের। বলিউডের রাজকীয় পরিবার হল এই বপচ্চন পরিবার। সেখানেই ২০১১ সালের ১৬ নভেম্বর ঐশ্বর্য জন্ম দেন কন্যা সন্তানের। যার নাম দেন 'আরাধ্যা'।

উদিতা গোস্বামী
পরিচালক মোহিত সুরির সঙ্গে ২০১৩ সালের ২৯ জানুয়ারি বিয়ে হয় বলিউড অভিনেত্রী উদিতা গোস্বামীর। এরপর ২০১৫ সালের ২ জানুয়ারি কন্যা সন্তানের জন্ম দেন উদিতা।

শিল্পা শেঠি
ঐশ্বর্যর মতই নিজের ছেলেকে মিডিয়ার কাছ থেকে দূরে রেখে দিয়েছিলেন শিল্পা সেট্টি। ছেলে ভিয়ান রাজ কুন্দ্রার ১ বছর বয়স হওয়ার পরে প্রথম নিজের ছেলেকে নিয়ে আসেন শিল্পা।  

কঙ্কনা সেন শর্মা
কঙ্কনা সেন শর্মার সঙ্গে অভিনেতা ও সহ-শিল্পী রণবীর শুরের দেখা হয়। এই জুটি ২০১০ সালের ৩ সেপ্টেম্বর একটি পারিবারিক অনুষ্ঠানের মাধ্যেম তাদের বিয়ে সম্পন্ন করে।২০১১ সাকে দক্ষিণ মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি তার প্রথম সন্তানের জন্ম দেন, তার নাম রাখেন হারূণ।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে