,

মাছ বলে কি আবেগ থাকতে নেই!

news-image

গবেষকরা দেখেছেন, চাপে থাকলে ‘জেব্রাফিশ' নামক এক প্রজাতির মাছের শরীরের তাপমাত্রা বেড়ে যায় দু ডিগ্রি থেকে চার ডিগ্রি পর্যন্তও! তখন ওরা কাঁপতে থাকে৷ এই প্রক্রিয়াকে বলা হয়, ‘ইমোশনাল ফিভার' , যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় ‘আবেগজনিত জ্বর'৷ সাধারণত, আমরা যখন চাপে থাকি তখন সচেতনেই আবেগের একপ্রকার বহিঃপ্রকাশ ঘটিয়ে ফেলি৷ স্তন্যপায়ী ছাড়াও পাখি এবং সরীসৃপদের মধ্যেও ছিল এই ‘উত্তপ্ত হয়ে যাওয়ার' প্রবণতা৷ তবে তা এতদিন লক্ষ্য করা যায়নি মাছেদের মধ্যে৷
গবেষণাটিতে ৩৬টি মাছকে মোট দু'ভাগে ভাগ করা হয়৷ একটি বড় ট্যাঙ্কের ভিতরে পরস্পরের সঙ্গে যুক্ত দুটি পৃথক জায়গায় রাখা হয় সেগুলিকে৷ ট্যাঙ্কের তাপমাত্রার পরিবর্তন করা হয় ১৮ থেকে ৩৫ ডিগ্রি সেণ্টিগ্রেডের মধ্যে৷ আপাত কম উষ্ণতাযুক্ত অঞ্চলের মাছগুলির কোনও শারীরিক পরিবর্তন আসেনি৷ তাদের ২৮ ডিগ্রি সেণ্টিগ্রেডের আশেপাশে রাখা হয়েছিল এবং উষ্ণতার কোনও হেরফের ঘটানো হয়নি৷ বাকি মাছগুলিকে প্রায় ১৫ মিনিটের জন্য রাখা হয়েছিল ২৭  ডিগ্রি সেণ্টিগ্রেড উষ্ণতায়৷ দেখা গিয়েছে, তাদের শরীরের তাপমাত্রা বেড়ে গিয়েছে প্রায় দু ডিগ্রি থেকে চার ডিগ্রি৷ উষ্ণতার ভারসাম্য আনার জন্য তারা আপাত বেশি উষ্ণতাযুক্ত অঞ্চলটিতে যাওয়ার জন্য ছটফট করছে৷ পরিবর্তন হয়েছে মৌখিক অঙ্গভঙ্গিরও! অর্থাত্‍ বোঝা গেল, ‘ইমোশনাল ফিভার'-এ আক্রান্ত হয়ে পড়েছে ওই ‘জেব্রাফিশ'-রা৷ তারা  চাপের অবসান ঘটিয়ে আরাম খুঁজছে৷  

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা