,

দাউদ ইব্রাহিমের রেস্তোরাঁ বিক্রি হলো ৪ কোটি ২৮ লক্ষ টাকায়

news-image

মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের ‘রওনক আফ্রোজ’ রেস্তোরাঁটি বিক্রি হয়ে গেল ৪ কোটি ২৮ লক্ষ টাকায়। তার ব্যবহার করা সেডান গাড়িটির দাম অবশ্য বেশি ওঠেনি। মাত্র ৪ হাজার টাকায় সবুজ হুন্ডাই অ্যাকসেন্টটি কিনে নিলেন হিন্দু মহাসভার সভাপতি স্বামী চক্রপাণি। সাংবাদিক এস বালকৃষ্ণন আগেই জানিয়েছিলেন, দক্ষিণ মুম্বইয়ের পাকমোদিয়া স্ট্রিটের রেস্তোরাঁটি কিনে স্থানীয় ভেন্ডি বাজারের দুঃস্থ মহিলা ও শিশুদের কম্পিউটার প্রশিক্ষণের কাজে তিনি ব্যবহার করতে চান। ১ কোটি ১৮ লক্ষ টাকা বেস প্রাইস ছিল রেস্তোরাঁটির।

বুধবার নিলামে তোলা হয় মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের মুম্বইয়ের কিছু সম্পত্তি। দক্ষিণ মুম্বইয়ের পাকমোদিয়া স্ট্রিটের একটি রেস্তোরাঁ, একটি সবুজ রঙের সেডান গাড়ি এবং মাতুঙ্গা শহরতলিতে ভাড়া দেওয়া একটি ঘর রয়েছে সেই তালিকায়। দক্ষিণ মুম্বইয়ের হোটেল ‘ডিপ্লোম্যাট’–এ বুধবারের নিলামে অংশ নিয়েছেন সাংবাদিক এস বালকৃষ্ণন, দিল্লির আইনজীবী অজয় শ্রীবাস্তব এবং হিন্দু মহাসভার সভাপতি স্বামী চক্রপাণি। যেহেতু দাউদের সম্পত্তি, সেহেতু কড়া পুলিসি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মাতুঙ্গার ঘরটি কিনতে আগ্রহ দেখিয়ে ইতিমধ্যেই ছোটা শাকিলের একটি হুমকি শুনেছেন আইনজীবী শ্রীবাস্তব। সবুজ সেডানটি বছরের পর বছর ধরে ধুলো খাচ্ছে ঘাটকোপার শহরতলির একটি থানার সামনে দাঁড়িয়ে। গুরুত্বপূর্ণ পাকমোদিয়া স্ট্রিটের রেস্তোরঁাটি, যার আগে নাম ছিল রওনক আফরোজ, পরে নাম পাল্টে রাখা হয় ‘দিল্লি জাইকা’।

১৯৮০–র দশকে এখানেই থাকতেন দাউদ ইব্রাহিম। সাংবাদিক বালকৃষ্ণন ‘দেশ সেবা সমিতি’ নামের একটি এন জি ও–র সভাপতি। তিনি এই রেস্তোরাঁটি কিনতে চান। স্থানীয় ভেন্ডি বাজারের দুঃস্থ মহিলা ও শিশুদের কম্পিউটার প্রশিক্ষণের কাজে তিনি ব্যবহার করতে চান জায়গাটি। এভাবেই ফেরার মাফিয়া ডনের কাছে বার্তা পৌঁছতে চান বালকৃষ্ণন, যে গুন্ডাগিরির দিন শেষ। ভারতে আর সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে পারবে না দাউদ ইব্রাহিম। যদিও বালকৃষ্ণনকেও হুমকি দিয়েছে ছোটা শাকিল। প্রায় ১ কোটি ১৮ লক্ষ টাকা দামের এই রেস্তোরাঁটি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে দাম্বারওয়ালায় থাকেন দাউদের ছোট ভাই ইকবাল কাসকার। মাতুঙ্গায় দাউদের ৩২.৭৭ বর্গ মিটারের ঘরটির বেস প্রাইস রাখা হয়েছে ৫০.৪৪ লক্ষ টাকা। আইনজীবী শ্রীবাস্তব তাদেরও শিল্পতালুকের দাউদের অংশটি কিনেছিলেন। ২০০১ সালে নিলাম থেকে কেনা সেই সম্পত্তির দখল এখনও নিতে পারেননি তিনি। কারণ, দাউদের বোন হাসিনা পার্কার ওই নিলামের বিরোধিতা করে আদা‍লতে গিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে