বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামাবাদে নওয়াজ-সুষমা বৈঠক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আজ বুধবার ইসলামাবাদে দুই দেশের মধ্যে বিরাজমান বিরূপ সম্পর্কের উন্নয়নের উদ্দেশে সাক্ষাৎ করেছেন। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ সরুপ বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে ভারতের তরফ থেকে বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্কের বার্তা নিয়ে গেছেন। 

এসময় স্বরাজ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সার্তাজ আজিজের সাথেও সাক্ষাৎ করেন। স্বরাজ এশিয়া সম্মেলনে বলেন, এখন সময় হয়েছে যে দুই দেশ ব্যবসা এবং আঞ্চলিক আদানপ্রদানে পরস্পরের প্রতি চিন্তাশীল এবং যথাযথ আচরণ করবে।

স্বরাজ এই আলোচনায় ভারত থেকে আফগানিস্তানে বাণিজ্যিক আদান প্রদানের জন্য পাকিস্তানের সীমানা ব্যবহারের জন্যও জোর দেন। তিনি আরো বলেন ভারতের তরফ থেকে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য যা যা করণীয় তার সবই আমরা করতে প্রস্তুত কিন্তু আজকে অন্তত আমরা শান্ত প্রতিবেশীর পরিচয় দিতে আফগানিস্তানকে সাহায্যের জন্য একটা সমাধানে যাই। 

গত তিন বছরে এই প্রথম একজন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সফর করলেন এবং এর পেছনে কিছুদিন আগে প্যারিসের জলবায়ু সম্মেলনে ভারত এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ একটি ভুমিকা হিসেবে কাজ করেছিল।            

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে