,

ফোনে গাজীপুরে অগ্রণী ব্যাংকের ম্যানেজারদের কাছে চাঁদা দাবি

news-image

নিউজ ডেস্ক : গাজীপুরে অগ্রণী ব্যাংকের কয়েকটি শাখার ম্যানেজারকে চাঁদা চেয়ে হুমকি দেয়া হয়েছে। এতে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। এ ঘটনায় আতঙ্কিত ম্যানেজারগণ থানায় সাধারণ ডায়েরি করেছেন। 

জানা গেছে, গাজীপুরে অগ্রণী ব্যাংকের ১৮টি শাখা রয়েছে। তার মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন, শ্রীপুর, কাপাসিয়া ও কালিগঞ্জসহ ব্যাংকের বেশ কিছু শাখার ম্যানেজারকে তিন থেকে পাঁচ লাখ টাকা চাঁদা চেয়ে মঙ্গলবার হুমকি দেয়া হয়েছে। মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের দুটি নাম্বার থেকে এ হুমকি দেয়া হয়।

দুটি বিকাশ নম্বর দিয়ে হুমকি দাতা বলেন, দাবিকৃত চাঁদা না পেলে ম্যানেজারদের স্ত্রী ও সন্তানদের অপহরণ করে হত্যা করা হবে। শ্রীপুরের কাওরাইদ শাখার কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, দেশের কয়েজন শীর্ষ সন্ত্রাসীর নাম করে শাখা ম্যানেজার জমির উদ্দিনের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় তিনি মঙ্গলবার বিকেলে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করেন। 

বোর্ডবাজার শাখার ম্যানেজার আল মামুন জানান, ঢাকার এক শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে তার কাছে পাঁচ লাখ টাকা চাওয়া হয়েছে। না দিলে তাকেও পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়েছে। তিনিও এ ঘটনায় জয়দেবপুর থানায় জিডি করছেন। 

জানা গেছে, একইভাবে জেলার অগ্রণী ব্যাংকের প্রায় অধিকাংশ শাখা ম্যানেজারকে চাঁদা চেয়ে হুমকি দেয়া হয়েছে। 

অগ্রণী ব্যাংকের গাজীপুরের জোনাল উপ-মহাব্যবস্থাপক আব্দুর রহিম তালুকদার জানান, হুমকি দেয়ার বিষয়টি জানার পর বুধবার বিকেলে তিনি কয়েকজন ম্যানেজারকে নিয়ে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেনের সঙ্গে দেখা করেন। তিনি বিষয়টি গুরুত্বসহকারে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্টদের নিদের্শ দেন।

এ ব্যাপারে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ পিপিএম জানান, ব্যাংক ম্যানেজারদের হুমকির বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

এ ব্যাপারে শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, অগ্রণী ব্যাংকের কর্মকর্তাদের হুমকি দেয়ার ঘটনায় তার থানায় দুইটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জয়দেবপুর থানা পুলিশের ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, ব্যাংকের ম্যানেজারদের কাছে চাঁদা চাওয়ার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা