,

সাংগঠনিক সম্পাদকদের মাঠে নামার নির্দেশ বিএনপির

news-image

আসন্ন পৌরসভা নির্বাচনে দলের সাংগঠনিক সম্পাদকদের মাঠে থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার (০৯ ডিসেম্বর) গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বিএনপির বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে একান্ত বৈঠকে এ নির্দেশ দেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বরিশাল বিভাগের মজিবুর রহমান সারোয়ার, খুলনা বিভাগের মসিউর রহমান, রংপুর বিভাগের আসাদুল হাবিব দুলু, চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আসলাম চৌধুরী, সিলেট বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন।
 এ ছাড়া দলের যুগ্ম মহাসচিব মো. শাহজাহান ও সহ-প্রচার সম্পাদক এমরান সালেহ প্রিন্স বৈঠকে উপস্থিত ছিলেন।বৈঠক সূত্রে জানা গেছে, পৌর নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের তালিকা সাংগঠনিক  সম্পাদকদের হাতে তুলে দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদেরকে মাঠে থাকার নির্দেশ দেন।
 প্রয়োজন হলে যার যার বিভাগের জেলাগুলোতে সফর করার জন্য সাংগঠনিক সম্পাদকদের নির্দেশ দেন  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। একই সঙ্গে দলের বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে কথা বলে তাদেরকে নিবৃত করা এবং দল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করানোর ব্যাপারে উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন ফখরুল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা