বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান সফরে যাচ্ছেন মোদি

news-image

আগামী বছর পাকিস্তান সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) শীর্ষ সম্মেলনে অংশ নিতে সেখানে যাবেন তিনি।

ইসলামাবাদ সফররত ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বুধবার (৯ ডিসেম্বর) একটি অনুষ্ঠানে এ কথা জানান। ‘আফগান সম্মেলনে’ অংশ নিতে পাকিস্তানে আছেন সুষমা।

তিনি বলেন, আগামী বছর ১৯তম সার্ক শীর্ষ সম্মেলনে অংশ নিতে ইসলামাবাদ সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দক্ষিণ এশিয়ার আটটি দেশের  সহযোগিতা সংস্থাটির এ সম্মেলনে অন্য সদস্যগুলোর রাষ্ট্র বা সরকার প্রধানদের সঙ্গে সম্মেলনে যোগ দেবেন তিনি। 

সবকিছু ঠিক থাকলে এক দশকেরও বেশি সময় পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী পাকিস্তান সফর করবেন। এর আগে, ২০০৪ সালে সেসময় আয়োজিত সার্ক শীর্ষ সম্মেলনে অংশ নিতে পাকিস্তান সফর করেছিলেন তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী।

সুষমা স্বরাজ জানান, নরেন্দ্র মোদির সঙ্গে এ সফরে তিনিসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা যাবেন।

গত জুলাইতে রাশিয়ায় অনুষ্ঠিত একটি সম্মেলনের ফাঁকে বৈঠক করেন ভারতীয় প্রধানমন্ত্রী মোদি ও পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ওই বৈঠকে মোদিকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান নওয়াজ। সার্ক সম্মেলনে অংশ নিতে সে আমন্ত্রণ গ্রহণও করেন ভারতীয় প্রধানমন্ত্রী।

কিন্তু এরমধ্যে সীমান্তে (লাইন অব কন্ট্রোল) কয়েক দফা উত্তেজনা ও গুলিবিনিময়ে বেশ কিছু প্রাণহানির ঘটনায় মোদির সফর অনিশ্চয়তায় পড়ে। এই পরিস্থিতিতে ক’দিন আগে ব্যাংককে ভারত-পাকিস্তান নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে ‘গোপন’ বৈঠক হয়। ওই বৈঠকেরই ফল হিসেবে সুষমা প্রধানমন্ত্রীর এ সফরের খবর দিলেন বলে মনে করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান