,

বিজয়নগরে পিকআপচাপায় পুলিশের সোর্স নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পিকআপভ্যানের চাপায় মো. সাইফুল ইসলাম (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।বুধবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় জেলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত সাইফুল ইসলাম বিজয়নগর উপজেলার ছত্তরপুর গ্রামের বাসিন্দা। তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মুস্তফা কামাল পাশা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে বিজয়নগর চম্পকনগরে একটি পিকআপভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। এ সময় সাইফুল ওই পিকআপকে থামার সংকেত দিলে তিনি পিকআপের নিচে চাপা পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক পিকআপভ্যানটিকে চালকসহ আটক করা হয়েছে বলেও জানান তিনি।

  

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা