,

উষ্ণতা বাড়ছে এভারেস্ট শৃঙ্গের

news-image

মাউণ্ট এভারেস্ট, বা তিববতি ভাষায় মাউণ্ট কোমোলাঙ্গমা। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ। পর্বত আরোহীরা সবাই কোনও না কোনও দিন যাকে জয় করার স্বপ্ন দেখেন। কেউ কেউ জয় করেছেন অজস্র বাধা পেরিয়ে। যে শিখর সবার উপরে, সেই গর্বের এভারেস্টও আজ বিপন্ন। স্বভাবতই উষ্ণয়নের হাত থেকে রক্ষা পায়নি এটিও। গত পঞ্চাশ বছরে এভারেস্টের তাপমাত্রা তো বেড়েইছে। একে ঘিরে থাকা হিমবাহগুলিরও আকার কমে গিয়েছে বেশ খানিকটা। হুনান প্রদেশের বিজ্ঞান ও কারিগরি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা সম্প্রতি এসব তথ্য জানিয়েছেন।

৮,৮৪৮ মিটার উচ্চতা সম্পন্ন এই শৃঙ্গের আয়তনও সঙ্কুচিত হয়েছে। যার ফলে হিমবাহ গলছে। মাউণ্ট কোমোলাঙ্গমা তুষার চিতা সংরক্ষণ কেন্দ্রও তাদের রিপোর্টে একই কথা জানিয়েছে ।তবে আশার কথা হল, এই এলাকায় পরিবেশ ইদানীংকালে আগের তুলনায় দূষণমুক্ত। বেড়েছে অরণ্যের আয়তন। ফলে জীববৈচিত্র্য বেড়েছে।

তিব্বতের মালভূমি নিয়ে গবেষণারত সংস্থার মতে, তিববতের মালভূমি হল গোটা বিশ্বের ছাদ। দক্ষিণ-পশ্চিম চীনের তিববতের স্বশাসিত এলাকায় অবস্থিত এই মালভূমি। যেখানে সারা বিশ্বজুড়ে উষ্ণায়ন ও দূষণ মূল সমস্যা। মুশকিলে পড়েছে কোমোলাঙ্গমাসহ গোটা মালভূমিও। হিমবাহের প্রকৃতি বদলাচ্ছে, বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ। বিজ্ঞানীদের মতে, এই সবকিছুর মূল কারণ যত্রতত্র মানুষের অবাধ গতিবিধি।

নয়ের দশক থেকেই যে হারে বিশ্বের গড় তাপমাত্রা বেড়ে চলেছে, ফল ভুগতে হচ্ছে কোমোলাঙ্গমা সংলগ্ন হিমবাহগুলিকে।হিমালয় পর্বত ও দক্ষিণ-পশ্চিম তিব্বতের দিকে হিমবাহ গলেছে সব থেকে বেশি। তবে কারাকোরাম ও পশ্চিম কুংলুংয়ে হিমবাহ গলনের পরিমাণ একটু হলেও কম। কারণ বেড়েছে বৃষ্টিপাতের পরিমাণ। 

আশা দেখাচ্ছে, তিব্বতের মালভূমি এলাকার জলাশয়গুলির আয়তন ও সংখ্যা বৃদ্ধি। প্রায় আশি ভাগ জলাশয়ের আয়তন বেড়েছে। ১৯৭০ সালে জলাশয়ের সংখ্যা ছিল ১,০৮১। ২০১০ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১.২৩৬। ১৯৯৮ সাল থেকে বেড়েছে অরণ্যের আয়তন। ১৯৯৭ সালে অরণ্যের আয়তন ছিল ৭২ লক্ষ, ৯০ হাজার হেক্টর, ২০১৩ সালে তা এসে দাঁড়িয়েছে ১,৪৭,২০ হাজার কোটি হেক্টরে। বন দপ্তরের সম্পূর্ণ সহযোগিতায় এটি সম্ভব বলে সূত্রের খবর।  

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা