,

হিটলারের স্বাভাবিক কণ্ঠের একমাত্র রেকর্ড

news-image

অ্যাডলফ হিটলার মানেই মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু। ১৯২৫ সালে তার লিখিত 'মেইন কাম্ফ' বইতে লিখেছেন, আমি জানি যে লেখনী অপেক্ষা মুখের কথায় মানুষকে জয় করা যায়। এই পৃথিবী যে মুহূর্তগুলোর কাছে ঋণী, তা লেখকের কাছে নয় বরং কোনো বাগ্মী মানুষের কাছে।

নাৎসি নেতা হিটলার তার প্রায় ৫ হাজার আইকনিক উক্তির মাধ্যমে মানুষের সমর্থন ধরে রেখেছিলেন। এগুলো তিনি একাধিকবারও বলেছেন। তার বক্তব্য এবং কণ্ঠ নিয়ে যারা গবেষণা করেছেন তাদের কাছে ফিউরিয়ারের কণ্ঠ জাদু-মন্ত্রে কোনো এক অমোঘ শক্তিতে টেনে ধরে রাখতো শ্রোতাকে। রন রোজেনবার্গের  'এক্সপ্লেইনিং হিটলার' বইয়ে ফ্রেঞ্চ-আমেরিকান উপন্যাসিক জর্জ স্টেইনার হিটলারের কণ্ঠ প্রসঙ্গে এমনই মন্তব্য করেছেন।

এই দুই লেখক সংগ্রহকৃত হিটলারের কণ্ঠস্বর পরস্পরের সঙ্গে শেয়ার করেছেন। স্টেইনার বন্ধু রোজেনবার্গকে বলছেন, আমার জন্ম ১৯২৯-এ। আমার স্মৃতিতে রয়েছে, ৩৩ বছর বয়স থেকে কেবল রান্নাঘরে বসে রেডিও-তে হিটলারের কণ্ঠ শুনতাম। তিনি আরো বলেন, তার (হিটলার) কণ্ঠ ছিল জাদুকরী। এটাকে ব্যাখ্যা করা কঠিন। মনে হতো, কণ্ঠের সঙ্গে তার দেহটাও রেডিও থেকে বেরিয়ে আসবে।

মূলত হিটলারের স্বাভাবিক কণ্ঠস্বর এতটা পরিচিত নয়। সবাই তার বক্তব্যের দরাজ কণ্ঠ শুনে অভ্যস্ত।

১৯৪২ সালে এক ফিনিশ সাউন্ড ইঞ্জিনিয়ার গোপনে হিটলারের স্বাভাবিক কণ্ঠ রেকর্ড করেন। তখন তিনি ফিনল্যান্ডের ডিফেন্স লিডার কার্ল গুস্তাফ এমিল ম্যানারহেইমের সঙ্গে কথা বলছিলেন। এটাই তার একমাত্র সাধারণ কথোপকথনের ভয়েস রেকর্ড।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে