,

কাজল: আমি ‘দিলওয়ালে’ ছবিতে প্রথমে অফার পাই নি

news-image

 শাহরুখ খান আর কাজল জুটি মানেই বক্স অফিস হিট। তারপর আবার পাঁচ বছর পর অভিনয়ে কাজল। এরপর আবার বড় বাজেটের ফিল্ম ‘দিলওয়ালে’ বলে কথা। সব মিলিয়েই যেন হিট কাজল। কিন্তু এতো কিছুর পর কাজল বলছেন ‘দিলওয়ালে’ ছবিতে নাকি তিনি প্রথমে অফার পান নি। শুধু তাই নয় তিনি হলেন এই ছবির শেষ স্টার কাস্ট।
সে কারণেই তিনি প্রথমে ছবিতে সই করেননি। তবে পরে বাধ্য হয়ে রাজি হন। কাজলের মেয়ে তাকে রাজি করেছিল। আর মেয়ের কথাতেই ফের শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছেন নায়িকা।
কাজলের কথায়, ‘এই ছবিটা করতে আমার মেয়ে রাজি করিয়েছিল ঠিকই। তবে আমি শাহরুখের সঙ্গে কাজ করার সময় এতো ভাবি না। তার সঙ্গে কাজ করতে এতো ভাল লাগে যে র‍্যান্ডম ছবি সাইন করে ফেলি।’
এতদিন ধরে শাহরুখকে চেনেন তিনি। অভিনেতা হিসেবে নাকি কিং খান এখনও ১০০ শতাংশ খাঁটি। ‘শাহরুখের মতো এতো পরিশ্রম করে আর কাউকে আমি কাজ করতে দেখিনি। কী ভাবে স্টারডম বজায় রাখতে হবে তা তাকে দেখে শেখার’ হাসতে হাসতে জানালেন কাজল।
আগামী ১৮ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শাহরুখ-কাজল জুটির ‘দিলওয়ালে’ ছবিটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে