,

টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠালো সিলেট

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২৬তম ম্যাচে মিরপুরের হোম অফ ক্রিকেটে টসে জিতে ঢাকা ডাইনামাইটেস বিপক্ষে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে সিলেট সুপার স্টার্সের অধিনায়ক শহীদ আফ্রিদি।
আট ম্যাচে চার জয়ে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে ঢাকা ডাইনামাইটস। বাকি দুই ম্যাচের একটি ম্যাচে জিতলে সেমি-ফাইনালে চলে যাবে ঢাকা ডাইনামাইটস। তাই ঢাকা ডাইনামাইটসের লক্ষ্য থাকবে আজকের ম্যাচ জিতে সেমি-ফাইনাল নিশ্চিত করা।
অপর দিকে আট ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে আছে আফ্রিদির সিলেট। সেমি-ফাইনালে যেতে হলে কঠিন সমীকরণের সামনে সিলেট। আজকের ম্যাচে ঢাকার বিপক্ষে ও শেষ ম্যাচে কুমিল্লার বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে সিলেটকে। ঢাকাকেও শেষ ম্যাচে বরিশালের বিপক্ষে হারতে হবে।
তাহলে রানরেটে এগিয়ে থেকে ঢাকাকে টপকে সেমি-ফাইনালে যাওয়ার সম্ভবনা থাকবে সিলেটের। তাই সিলেটের জন্য দু’টি ম্যাচই খুব গুরুত্বপূর্ণ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা