,

রানীর ঘর আলোকিত করে এলো রাজকুমারী

news-image

রানীর ঘর আলোকিত করে এলো রাজকুমারী। বুধবার সকালে মুম্বাইয়ের বিচ ক্যান্ডি হাসপাতালে কন্যা সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। নবজাতকের নাম রাখা হয়েছে আদিরা। শেষ খবর পাওয়া পর্যন্ত মা-মেয়ে দুজনেই সুস্থ আছেন।

গেল বছর ভালোবাসার মানুষ আদিত্য চোপড়ার সঙ্গে ঘর বাঁধেন রানী মুখার্জি। আর বছরের শুরুতেই খবর বের হয়, মা হতে চলেছেন বলিউডের রানী। সব শেষ বুধবার সকালেই সব গুঞ্জনের অবসান ঘটিয়ে রানী-আদিত্যর ঘর আলোকিত করে এলো প্রথম সন্তান আদিরা।

এদিকে  নবজাতকের জন্মের খবর টুইটারে প্রথম প্রকাশ করেন রানীর দেবর উদয় চোপড়া। টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘মেয়ে হয়েছে!’ বুঝতে বাকি থাকে না যে কার মেয়ে হয়েছে! শুরু হয় শুভেচ্ছা বার্তার ঝড়। 

অন্যদিকে রানীর পক্ষ থেকে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস এক বিবৃতিতে জানায়, রানী মুখার্জি তার সব শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন। আদিরার জন্মের মাধ্যমে তিনি সৃষ্টিকর্তার কাছ থেকে জীবনের সেরা উপহারটা পেয়েছেন। এর মাধ্যমে নিজের জীবনের নতুন অধ্যায় শুরু হলো বলেও জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা