,

সরকার প্রধানের হাত দিয়েই পৌর নির্বাচনে অনিয়ম : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারপ্রধান ও আওয়ামী লীগ সভানেত্রীর হাত দিয়ে পৌরসভা নির্বাচনে অনিয়ম হয়েছে। সরকারের প্রধানের হাত দিয়েই যখন অনিয়ম শুরু, তখন এই নির্বাচন সুষ্ঠু হওয়ার আর কোনো সুযোগ থাকে না।

আজ বুধবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এমন অভিযোগ করেন।

অনিয়ম সম্পর্কে ফখরুল বলেন, আইনে সুস্পষ্টভাবে বলা আছে, প্রতিটি দলের মনোনয়ন দেওয়ার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি প্রতি পৌরসভায় মেয়র পদে দল থেকে একজন করে প্রার্থীর নাম উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি পাঠাবেন। আওয়ামী লীগের এই ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি দলীয় সভাপতি শেখ হাসিনা। তিনি কয়েকটি পৌরসভায় মেয়র পদে একাধিক ব্যক্তিকে দলীয় প্রার্থী উল্লেখ করে চিঠি দিয়েছেন। এই পৌরসভাগুলো হলো শরিয়তপুর সদর, বরগুনার বেতাগী, খুলনার পাইকগাছা ও মাগুরা সদর।

মির্জা ফখরুল বলেন, এই চারটি ক্ষেত্রে সুস্পষ্ট তথ্য আছে। কিন্তু এর বাইরে হয়তো আরও থাকতে পারে।


বিএনপির এই নেতা অভিযোগ করেন, নির্বাচনী আইনের ১২ ধারা অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা প্রতিটি দলের একজনের মনোনয়নপত্র জমা নেবেন। কিন্তু তা না করে রিটার্নিং কর্মকর্তা দুজনেরই মনোনয়নপত্র জমা নিয়েছেন। এটি সম্পূর্ণ বেআইনি। এ ক্ষেত্রে আইন অনুযায়ী দুজনের মনোনয়ন বাতিল হয়ে যাওয়ার কথা, কিন্তু তা করা হয়নি।

আইন অমান্য করে আওয়ামী লীগের অনেক সাংসদ ও প্রার্থী এরই মধ্যে নির্বাচনী প্রচারে নেমেছেন উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, কিন্তু তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কেবল তিনজন সাংসদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এটি কোনো ব্যবস্থা নেওয়া নয়।

সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান এম হাফিজ উদ্দিন আহমেদ, আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন, সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব মো. শাহজাহানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে