,

ট্রাক চাপায় নিহত রাবি শিক্ষক

news-image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. এওয়াইকেএম জাহাঙ্গীর (৫০) ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন।

বুধবার সকাল ৭টার দিকে গ্রামের বাড়ি সিরাজগঞ্জ যাওয়ার পথে নাটোরের গুড়পট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে জাহাঙ্গীর তার ছেলে ওয়াকিলকে (১৮) নিয়ে রাজশাহী থেকে মোটরসাইকেলযোগে সিরাজগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে নাটোরের ওই এলাকায় তারা পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তারা গুরুতর হন। স্থানীয়রা জাহাঙ্গীরকে  উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করে। পরে রামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

অপরদিকে ওয়াকিল রাজশাহীর আমেনা ক্লিনিকে ভর্তি আছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের প্রথমবর্ষের ছাত্র।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ