,

আইএসের জঙ্গি সংখ্যা কত?

news-image

দুনিয়াজোড়া মানুষ এখন আইএস বিরোধী হলেও এদের কাছে অস্ত্র বিক্রি করে ভালোই পয়সা তুলছে বিশ্ব। অ্যামনেস্টির সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয়েছে, আইএস যেসব অস্ত্র দিয়ে যুদ্ধ করছে তা পাচ্ছে ২৫ টি দেশ থেকে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারনেশনালের সাম্প্রতিক এক রিপোর্টে এ তথ্যের পাশাপাশি আরেকটি নতুন হিসাবও উঠে এসেছে। রিপোর্টে বলা হয়েছে, আইএসের তিন ক্যাটাগরির সৈন্য রয়েছে। এদের সংখ্যা ৪০ থেকে ৫০ হাজারের কাছাকাছি। বিশাল এ সংখ্যার সবাই অত্যাধুনিক অস্ত্র ব্যবহার ও আধুনিক যুদ্ধ কৌশলের প্রশিক্ষণপ্রাপ্ত।
জঙ্গিগোষ্ঠীগুলোর মধ্যে অস্ত্রবিস্তার রোধে এদের কাছে অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপে আন্তর্জাতিক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি।
রিপোর্টে বলা হয়, ১৯৮০ এর দশকে পুরো বিশ্বে বিক্রি হওয়া অস্ত্রের ১২ শতাংশই গেছে ইরাকে। আইএস ২৫টি দেশের কাছে অস্ত্র পাওয়ার পাশাপাশি ইরাকি সেনাদের থেকেও অস্ত্র পাচ্ছে। গত বছর জুনে ইরাকের মৌসুল দখলের পর বিপুল সংখ্যাক অস্ত্র হস্তগত হয় তাদের। যা দিয়ে কয়েক বছর লাগাতার যুদ্ধ চালিয়ে যেতে পারবে তারা।
সূত্র : জিওউর্দু নিউজ

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ